শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

৬ থেকে ৩ দফা দাবিতে সড়ক না ছাড়ার হুঁশিয়ারি টেকনিক্যাল শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   ৯৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

টেকনিক্যাল শিক্ষার্থীরা তেজগাঁও সাত রাস্তা মোড়ে সড়ক অবরোধ করে ৬ দফা দাবি থেকে তিন দফা দাবিতে সংকুচিত হয়ে নতুনভাবে আন্দোলন শুরু করেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে তারা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এতে আশপাশের এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চলাচলে বড় ধরনের অসুবিধা দেখা দেয়।

টেকনিক্যাল শিক্ষার্থীরা মূলত ডিপ্লোমা প্রকৌশলীদের বিরুদ্ধে প্রকাশ্যে গুলি চালানো এবং জবাই করে হত্যার হুমকির ঘটনায় দ্রুত বিচার দাবি করছে। তাদের নতুন তিন দফা দাবির মধ্যে প্রথমটি হলো, এই হত্যার হুমকির সঙ্গে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

দ্বিতীয় দাবিতে তারা সরকারের কাছে অনুরোধ জানিয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির পক্ষে পরিচালিত সব কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। তাদের মতে, এসব দাবি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার ক্ষুণ্ণ করছে এবং বিরূপ প্রভাব ফেলছে।

তৃতীয় দফায় টেকনিক্যাল শিক্ষার্থীরা কারিগরি ছাত্র আন্দোলন কর্তৃক উত্থাপিত ছয় দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছে। তারা বলেছে, আগের ছয় দফার যেসব দাবি এখনও বাস্তবায়িত হয়নি, তা দ্রুত পূরণ করতে হবে।

তাদের সড়ক অবরোধে তেজগাঁও এলাকার যানজট সৃষ্টি হওয়ায় স্থানীয় ও সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি হয়েছে। তবে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের জন্য এ প্রতিবাদ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office