শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ক্লাবের সম্মান বিকিয়ে রোনালদোর সম্মান বাঁচালেন হ্যাগ!

খেলা ডেস্ক   |   সোমবার, ০৩ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৯১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ম্যানচেস্টার ডার্বিতে পেপ গার্দিওয়ালার ম্যানসিটির কাছে ৬-৩ গোলে বিধ্বস্ত হয়েছে ম্যানইউ। আর্লিং হল্যান্ড ও ফিল ফোডেনের হ্যাটট্রিকে সম্মান হারিয়েছে রেড ডেভিলরা। এরিক টেন হ্যাগ ‘অপদস্থ’ হয়েছেন। ভক্তরা তার ওপর আস্থা হারিয়েছে।

তবে নিজের এবং দলের এই সম্মান হারানোর দিনে সাবেক আয়াক্স কোচ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর সম্মানের দিকে ঠিকই খেলায় রেখেছেন! ম্যাচ শেষে ডাচ কোচ অন্তত তেমনটাই দাবি করেছেন। তার মতে, রোনালদোর সম্মানের কথা বিবেচনা করে তাকে ম্যানসিটির বিপক্ষে মাঠে নামাননি!

ম্যানসিটির ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রোনালদো এবং কাসেমিরোকে বেঞ্চে রেখে একাদশ সাজান টেন হ্যাগ। প্রথমার্ধে ম্যানইউ ৪-০ গোলে পিছিয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে কাসেমিরোকে মাঠে নামালেও পুরো ৯০ মিনিট ‘পর্তুগিজ যুবরাজ’ রোনালদো বেঞ্চে ছিলেন।

ম্যাচ শেষে অবধারিতভাবে কোচের পরিকল্পনা জানতে চাওয়া হয়। টেন হ্যাগ বলেন, ‘আমি ক্রিস্টিয়ানো রোনালদো এবং তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি সম্মান রেখে দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামাইনি। অন্য কারণ হলো একটু সুযোগ নিতে চাওয়া। অ্যান্তোনিও মার্শিয়ালের কিছু গেম টাইম দরকার ছিল। সে দুটো গোলও করেছে।’

ম্যানসিটি ম্যাচে অসাধারণ খেলেছে। পেপ গার্দিওয়ালার দলকে কৃতিত্ব দিলেও দোষটা নিজেদের বলে মনে করেন ম্যানইউ কোচ। তার মতে, আস্থাহীন ছিল রেড ডেভিলরা, ‘মাঠে যদি নিজেদের ওপর বিশ্বাস না রাখেন আপনি জিততে পারবেন না। আমাদের বিশ্বাসের অভাব ছিল। মাঠে আমরা কৌশলের তোয়াক্কা করিনি, শক্ত ফলও পেয়েছি।’

ম্যানইউ কোচ জানিয়েছেন, দলের কোন খেলোয়াড়ের মধ্যে তিনি সাহস দেখেননি। এমন হারের পর ইতিবাচক কিছু বলা যায় না। সাবেক ম্যানইউ ডিফেন্ডার এবং ফুটবল বিশ্লেষক গ্যারি নেভিলও দলের দৃষ্টিভঙ্গির সমস্যা দেখছেন। তার মতে, সুযোগ থাকলে তিনি খেলোয়াড়দের মাথা বদলে ফেলতেন। নেভিলের মতে, ম্যানইউ শিবিরে সমস্যা ছিল। ম্যানসিটি ম্যাচে যা আলগা হয়ে গেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office