শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

জানুয়ারিতে ম্যানইউ ছাড়বেন রোনালদো?

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ৭২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ম্যানচেস্টার ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগের আচরণে ক্ষুব্ধ ক্রিস্টিয়ানো রোনালদো। গ্রীষ্মকালীন দলবদলের মৌসুমে কোচ তাকে ক্লাব ছাড়তে দেননি। রোনালদো তার পরিকল্পনায় আছেন জানালেও এখন তাকে বেঞ্চে বসিয়ে ‘অপমান’ করছেন।

কোচের এমন আচরণে হতাশ পর্তুগিজ যুবরাজ জানুয়ারির দলবদলের মৌসুমে ক্লাব ছাড়বেন বলে দাবি করেছে টেলিগ্রাফ। সংবাদ মাধ্যমটির মতে, রোনালদোকে নিয়ে চলা এই নাটক জানুয়ারির শীতকালীন দলবদলের মৌসুমে শেষ হয়ে যাবে।

চলতি মৌসুমে রোনালদো ম্যানইউ’র হয়ে মাত্র একটি লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন। পাঁচ ম্যাচে তাকে বদলি নামানো হয়েছে। সব মিলিয়ে তিনি লিগে খেলতে পেরেছেন মাত্র ২০৭ মিনিট। ম্যানচেস্টার সিটির বিপক্ষে পুরো ম্যাচ বেঞ্চে ছিলেন তিনি।

ম্যানচেস্টার ডার্বিতে ৬-৩ গোলে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই ম্যাচে পুরো সময় তাকে বেঞ্চে রাখার বিষয়ে ম্যাচ শেষে কোচ বলেছেন, প্রথমার্ধে ৪ গোল খাওয়ায় রোনালদো ও তার অসাধারণ ক্যারিয়ারের প্রতি সম্মান রেখে তাকে মাঠে নামাননি।

তবে ম্যানইউ কিংবদন্তি রয় কিন বলছেন এটা রোনালদোর প্রতি অসম্মান। তার মতো একজন ফুটবলারকে না খেলিয়ে বেঞ্চে বসিয়ে রাখা অনুচিত, ‘আমি মনে করি, ইউনাইটেড তাকে অসম্মান করছে। যদি না-ই খেলাবে তাহলে কোচ তাকে ধরে রাখতে গেলেন কেন। তাকে মৌসুমের শুরুতেই ক্লাব ছাড়তে দেওয়া উচিত ছিল। কোচ বলতে পারেন তার বিকল্প খেলোয়াড় দরকার। কিন্তু রোনালদো কোচের সেই বিকল্প হতে পারে না।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office