শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

বৃষ্টিতে পরিত্যক্ত জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ

খেলা ডেস্ক   |   সোমবার, ২৪ অক্টোবর ২০২২   |   প্রিন্ট   |   ১৬৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো বৃষ্টি বাগড়ায় পরিত্যক্ত হল জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে এই ম্যাচ শুরু করা যায়নি। কয়েক দফায় ওভার কমিয়ে ম্যাচ নেমে আসে ৯ ওভারে।

টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ৯ ওভারে ৫ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ৭৯ রান। ৮০ রানের জবাবে খেলতে নেমে শুরু থেকেই বৃষ্টির মধ্যেই ঝড় তোলেন কুইন্টন ডি’কক। প্রথম ওভারে তোলেন ২২ রান। এরপর আবার বৃষ্টি নামলে লক্ষ্য ৭ ওভারে নির্ধারিত হয় ৬৪ রান।

এরপর তান্ডবলীলা চালিয়ে যান ডি কক। মাত্র ৩ ওভারেই দলের ৫০ রান পূর্ণ করেন দুই প্রোটিয়া ওপেনার। দলীয় ৫১ রানের মধ্যে ডি কক একাই করেন ১৮ বলে ৪৭ রান। অন্য ওপেনার টেম্বা বাভুমা করেন ২ বলে ২ রান। এরপর বৃষ্টিতে আবারও খেলা বন্ধ হয়ে যায়। বৃষ্টি না থামায় পরে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে নিশ্চিত হারের মুখে দাঁড়িয়ে ১ পয়েন্ট পেলো জিম্বাবুয়ে। অন্যদিকে ২ পয়েন্ট হারিয়ে ১ পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে প্রোটিয়াদের।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শুরুটা তত ভালো হয়নি জিম্বাবুয়ের। ৬ রানে ক্রেইগ আরভিন, ১২ রানে রেজিস চাকাবা ও সিকান্দার রাজা ও ১৯ রানে শন উইলিয়ামস আউট হন। সেখান থেকে দলের হাল ধরেন ওয়েসলি মাধেভেরে ও মিল্টন শুম্বা। পঞ্চম উইকেটে তারা দুজন ৩৩ বলে ৫৫ রানের জুটি গড়েন। তাতে জিম্বাবুয়ে পায় ৭৯ রানের সংগ্রহ। মাধভেরে ১৮ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৩৫ রানে অপরাজিত থাকেন। আর শুম্বা ২০ বলে ২ চারে ১৮ রান করে শেষ বলে আউট হন।

বল হাতে দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ২ ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন পার্নেল ও নরকিয়া।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office