শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

লঙ্কানদের হারিয়ে, অজিদের বিদায় করে সেমিতে ইংল্যান্ড

খেলা ডেস্ক   |   শনিবার, ০৫ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

শুধু জিতলেই হবে না, রান রেটেও এগিয়ে থাকতে হবে; ওই সমীকরণ ‘শট কার্টে’ মিলিয়ে দেওয়ার পথে ছিল ইংল্যান্ড। শ্রীলঙ্কার ১৪২ রানের লক্ষ্যে নেমে দাপুটে শুরু করে দলটি। তবে মিডল ওভারে দ্রুত উইকেট হারিয়ে দুই বল থাকতে ৪ উইকেটের জয় পেয়েছে ইংলিশরা। নেট রান রেট কমেছে। তবু অস্ট্রেলিয়াকে বিদায় করে উঠে গেছে সেমিফাইনালে।

সাত পয়েন্ট নিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। তাদের নেট রান রেট ২.১১৩। ইংল্যান্ডের পয়েন্টও সাত। তাদের নেট রান রেট ০.৪৭৩। শ্রীলঙ্কা ম্যাচের আগে যা ছিল ০.+৫৪৭। অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া তিন জয় ও এক টাই ম্যাচ মিলিয়ে সাত পয়েন্ট তুললেও নেট রান রেটে (-০.৪৫৭) পিছিয়ে গেছে। প্রথম ম্যাচে কিউইদের বিপক্ষে বড় হার ও শেষ ম্যাচে আফগানদের বিপক্ষে ছোট জয় কাল হয়েছে অজিদের।

সিডনি গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নিয়ম রক্ষার ম্যাচে ওপেনিং জুটিতে ৩৯ রান যোগ করে লঙ্কানরা। ওপেনার কুশল মেন্ডিস ১৮ রান করে সাজঘরে ফেরেন। অন্য ওপেনার পাথুন নিশাঙ্কা ৪৫ বলে পাঁচটি ছক্কা ও দুই চারে খেলেন ৬৭ রানের দারুণ ইনিংস।

তারপরও সংগ্রহ বড় হয়নি লঙ্কানদের। আট উইকেটে দেড়শ’ রানের আগে থেমে যাওয়ার কারণ মিডল অর্ডারের ভানুকা রাজাপক্ষে (২২ বলে ২২) ছাড়া অন্য কেউ দশ রানের ঘরে ঢুকতে পারেননি। জবাব দিতে নেমে দুর্দান্ত শুরু করে ইংল্যান্ড। জস বাটলার ও অ্যালেক্স হেলস ৭৫ রানের জুটি গড়েন।

বাটলার ফিরে যান ২৩ বলে ২৮ রান করে। হেলসের ব্যাট থেকে আসে ৩০ বলে ৪৭ রান। বেন স্টোকস ৩০ বলে ৪২ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে ফেরেন। তবে চারে নামা হ্যারি ব্রুক (৪), পাঁচে নেমে লিয়াম লিভিংস্টোন (৪), ছয়ে নামা মঈন (১) কিংবা সাতে নামা স্যাম কারেন (৬) ব্যর্থ হওয়ায় জয়টা কঠিন হয়ে যায় ইংলিশদের।

সেমিফাইনাল নিশ্চিত করার ম্যাচে মার্ক উড দারুণ বোলিং করেছেন। তিনি ৩ ওভারে ২৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া স্টোকস, মার্ক উড, স্যাম কারেন ও আদিল রশিদ একটি করে উইকেট নেন। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা ও ধনঞ্জয়া ডি সিলভা দুটি করে উইকেট নিয়েছেন। ছোট এই জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে শেষ চারে খেলবে ইংল্যান্ড। রান রেট বেশি হওয়ায় নিউজিল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office