শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

এক ম্যাচেই আর্জেন্টাইন রেফারির ১০ লাল কার্ড

খেলা ডেস্ক   |   সোমবার, ০৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১০৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

৪০ বছর বয়সী আর্জেন্টাইন ফুটবল রেফারি ফাকুন্দো তেল্লো। আসন্ন কাতার বিশ্বকাপে রেফারিংয়ের দায়িত্ব পেয়েছেন তিনি। তবে বিশ্বকাপের আগেই নিজের জাত চিনিয়েছেন আর্জেন্টিনার এই রেফারি। নিজ দেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নে ১০টি লাল কার্ড বের করলেন তিনি। ঘটনাটি ঘটে আর্জেন্টিনায় চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে রেসিং ও বোকা জুনিয়র্সের ম্যাচে।

রেসিং ও বোকা জুনিয়র্সের লড়াইয়ে অতিরিক্ত সময়ে ১-১ গোলে সমতা চলছিল। এরপর ১১৮তম মিনিটে ক্রস থেকে হেডে দলকে আনন্দে ভাসান আলকারাস। কিন্তু এরপর বোকার সমর্থকদের সামনে বুনো উল্লাস করে বিপত্তি বাধান তিনি। ভিডিও ক্লিপসে দেখা গেছে যে, বোকার ভক্তরা আলকারাসের কান টেনে ধরেছে এবং তার দিকে একটি বল ছুড়ে মারছে। এই হাতাহাতি, ধস্তাধস্তি থামাতে ফাকুন্দো বোকার পাঁচজনকে দেখান লাল কার্ড, ছাড়েননি আলকারেজকেও। রেসিংয়ের দুজনকে লাল কার্ড দেন আর্জেন্টাইন রেফারি। সবমিলিয়ে বোকার ফুটবলারদের সাতটি ও রেসিংয়ের তিনজনকে লাল কার্ড দেখানো হয়।

ম্যাচে বোকাকে প্রথমে এগিয়ে দেন নরবেত্রো ব্রিয়াসকো। এরপর রেসিংয়ের হয়ে সমতা টানেন মাতিয়াস রোহাস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office