শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

কাতারের মঞ্চে পা রাখলেন মেসিরা

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

সংযুক্ত আরব আমিরাতে অনুশীলন ক্যাম্প করেছেন লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এরপর স্বাগতিক আমিরাতের বিপক্ষে বুধবার রাতে একটি প্রীতি ম্যাচ খেলেছেন লিওনেল মেসিরা।

ওই ম্যাচে মেসি-ডি মারিয়াদের দাপটে ৫-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। এবার তাদের বিশ্বকাপ রাঙানোর পালা। ওই উদ্দেশ্যে বৃহস্পতিবার কাতার বিশ্বকাপের মঞ্চে পা রেখেছেন লিওনেল মেসি, ডি মারিয়া, রদ্রিগো ডি পল, লিয়ান্দ্রো পারদেসরা।

সাজানো হয়েছে মেসিদের বিমানও। ছবি: এএফপি
কাতারের রাজধানী দোহার হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে জেট বিমানে অবতরণ করেন দুই বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলাররা। ওই বিমানও ছিল মেসি-ডি মারিয়াদের আকাশি-সাদা জার্সির ছবিতে রাঙানো।

আগামী ২২ নভেম্বর বিশ্বকাপের ফেবারিট তকমা পাওয়া আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবে। আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ স্বাগতিক কাতারের সবচেয়ে নিকট প্রতিবেশি আবর দেশ সৌদি আরব। বিশ্বকাপের জন্য প্রস্তুতকৃত কাতারের সবচেয়ে বড় স্টেডিয়াম লুসাইলে ম্যাচটি মাঠে গড়াবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office