শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তিউনিসিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার জয়োল্লাস

খেলা ডেস্ক   |   শনিবার, ২৬ নভেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড মিশেল ডুকে ফিফা অফিসিয়ালের সঙ্গে জয়ের অনুভূতি জানাতে গিয়ে কেঁদে ফেললেন। তার মুখে স্বচ্ছ হাসি। কিন্তু চোখে জল। খুশির কান্নায় মধ্যে টেনে টেনে নাকটাও পরিষ্কার করে নিলেন ক’বার। কারণ ফ্রান্সের বিপক্ষে বড় হারের পর তিউনিসিয়ার বিপক্ষে ১-০ গোলে যে জিতেছে অস্ট্রেলিয়া।

এই জয়ে সকারুদের নকআউট নিশ্চিত হয়নি। আশাটা কেবল বেঁচে আছে। তবু বিশ্ব মঞ্চে জয়ের অনুভূমি যে ভিন্ন। ম্যাচের প্রথমার্ধে করা গোলের পর তিউনিসদের একাধিক আক্রমণও যে সামলাতে হয়েছে এশিয়া অঞ্চল থেকে বিশ্বকাপে জায়গা পাওয়া অস্ট্রেলিয়ার।

ম্যাচের ২৩ মিনিটে অস্ট্রেলিয়ার হয়ে গোলটি করেন মিশেল ডুকে। গোলটাও এসেছে অসাধারণভাবে। বক্সের বাঁ-প্রান্ত থেকে ক্রস দেন সকারু ফুল ব্যাক। তা তিউনিস ডিফেন্ডারের পায়ে লেগে লাফিয়ে ওঠে। ডুকে হেড করলে লাফিয়ে পড়েন আফ্রিকার প্রতিনিধি তিউনিসিয়ার গোলরক্ষক। কিন্তু বলের কাছেও যেতে পারেননি তিনি।

শুরুতে ওই গোল খাওয়ার পর তিউনিসিয়া ভালো চারটি আক্রমণ তোলে। কিন্তু সমতায় ফিরতে পারেনি। এর মধ্যে ১৯ মিনিটে প্রথম সুযোগটাই তৈরি করেছিল তিউনিসরা। ৭১ মিনিটে তিউনিসিয়ার এক শট গোলের খুব কাছে পৌঁছে গিয়েছিল। ম্যাচের ৪৪ মিনিটে অবশ্য ডুকে হেড থেকে ব্যবধান ২-০ করার সুযোগ হারান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office