শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আর্জেন্টিনাকে হুঙ্কার অস্ট্রেলিয়ান কোচ গ্রাহামের

খেলা ডেস্ক   |   শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৫৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদির কাছে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যাওয়ার পরিস্থিতি হয়েছিল আর্জেন্টিনার। কিন্তু শেষ দুই ম্যাচে দুর্দান্তভাবে খেলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েই নকআউটে স্কালোনির দল। যেখানে শেষ ষোলোতে আলবেলিস্তেদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

এমনিতে র‍্যাংকিংয়ে অস্ট্রেলিয়া ৩৮ নম্বরে। তবে এটাও ঠিক, ডেনমার্ককে অবাক করে দিয়েই তারা তাদের ১৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার এই মঞ্চে এসেছে। দলের অন্তত ৯ জন ফুটবলার ইউরোপে নিয়মিত খেলেন।

নকআউটে উঠেই তাই আত্নবিশ্বাসী হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড। সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিপক্ষে একপ্রকার যুদ্ধই ঘোষণা করে দিলেন সকারুদের কোচ। তিনি বলেন, ‘এটা হলুদ জার্সি বনাম নীল-সাদা জার্সি। এটা লড়াই, এটা যুদ্ধ। এগারো বনাম এগারো। আমরা যুদ্ধের জন্য প্রস্তুত।’

গ্রাহাম আর্নল্ড যুদ্ধের ঘোষণা দিয়েই ক্ষান্ত হলেন না, দাবি করলেন, আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার সেরাটা বের করে আনে। সকারুদের তিনি জানিয়ে দিয়েছেন, সবাইকে ফিট থেকে সেরাটা দিতে হবে সেরা দলের বিপক্ষে।

তবে গতকাল সাংবাদিকদের সামনে এসে কোচ স্কালোনি যেভাবে বললেন, তাতে অস্ট্রেলিয়ার প্রতি তাদের গভীর শ্রদ্ধাবোধই প্রকাশ পায়। ‘এটা ফুটবল, এখানে ১১ জনের বিপক্ষে ১১ জনের খেলা হয়। অস্ট্রেলিয়া ভালো দল। এখানে ফেভারিট বলে কিছু নেই।’

ইতিহাস বলে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া এ পর্যন্ত যে সাতবার মুখোমুখি হয়েছিল, তার প্রথমটিতে জিতেছিল কিন্তু অস্ট্রেলিয়া। সিডনিতে সেই ১৯৮৮ সালে। এরপর ১৯৯৩ সালে ম্যারাডোনার আর্জেন্টিনার সঙ্গেও ড্র করেছিল সকারুরা। তবে কিনা শেষবার দু’দলের দেখা ২০০৭ সালে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office