শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

মেসি দেখিয়েছেন, এবার রোনালদোর পালা

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৬ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

শেষ বিশ্বকাপ খেলতে এসেছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ক্লাব ক্যারিয়ারও শেষের দিকে তাদের। সংবাদ মাধ্যম দাবি করেছে, ১ জানুয়ারি থেকে মোটা অঙ্কের বেতনে সৌদি আরবের ক্লাবে খেলবেন রোনালদো। মেসিও এক মৌসুম পরে ইউরোপ ছাড়তে পারেন। ইউরোপে থেকেই তুলে রাখতে পারেন বুট জোড়া।

সব মিলিয়ে তাদের দীর্ঘ অধ্যায় শেষ হতে চলেছে। কাতারে মেসি-রোনালদো এসেছেন শেষটা রাঙাতে। শেষ বিশ্বকাপে দেশকে শিরোপা জেতাতে এবং সর্বকালের সেরার বিতর্ক থামাতে। ওই লড়াইয়ে লিওনেল মেসি এখন পর্যন্ত এগিয়ে আছেন। তিনি শুধু চার ম্যাচে তিন গোল করেননি। দলের অভিজ্ঞ এবং সেরা তারকা হিসেবে দলকে লিড দিচ্ছেন।

অন্যদিকে ক্রিস্টিয়ানো রোনালদো তিন ম্যাচে মাত্র এক গোল করেছেন। সেটাও এসেছে বিতর্কিত পেনাল্টি থেকে। দলনেতা হিসেবে তিনি খেললেও পারফরম্যান্স নেতার মতো হয়নি এখনও। সিআরসেভেন গোল মিস করেছেন, প্রেসিং ফুটবলে তিনি কম অংশ নিয়েছেন। গোলের সুযোগও কম তৈরি করেছেন। এমনকি গ্রুপের শেষ ম্যাচে তাকে বদলি করায় কোচের ওপর ক্ষোভও ঝেড়েছেন।

বদলি খেলানোয় এবং বদলি হিসেবে তাকে তুলে নেওয়ায় ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ও মালিক পক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করে ক্লাব ছাড়তে হয়েছে তাকে। একই কাজ জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোসের সঙ্গেও করায় তিনি সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রোনালদোর আচরণ তার পছন্দ হয়নি।

সংবাদ মাধ্যম মার্কা দাবি করেছে, শেষ ষোলোর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ অর্থাৎ সুইজারল্যান্ডের বিপক্ষে পর্তুগালের কোয়ার্টার ফাইনালে যাওয়ার লড়াইয়ে ৩৭ বছর বয়সী রোনালদোকে বেঞ্চে বসাতে পারেন কোচ। এমনকি পর্তুগালের সংবাদ মাধ্যম এক জরিপ চালিয়েছে, সেখানে দেখা গেছে ৭০ শতাংশ পর্তুগিজ সমর্থক রোনালদোকে বেঞ্চে রাখার পক্ষে মত দিয়েছে।

মাঠে রোনালদোর সবকিছুর উত্তর দেওয়ার পালা। অনেকে বলেন, রোনালদো বিতর্ক পছন্দ করেন। কারণ তাকে নিয়ে সন্দেহ প্রকাশ করলেই বরং ভালো খেলেন তিনি। সুইসদের রক্ষণাত্মক ও শারীরিক ফুটবলের বিপক্ষে এবার তার প্রমাণ দিতে হবে। মেসি যেমন মেক্সিকোর বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নকআউটে দুর্দান্ত দুই গোলে দলকে জিতিয়েছেন। তেমনি রোনালদোকে দলকে টানার দায়িত্ব নিতে হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office