শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

ইংল্যান্ড দলে যোগ দিচ্ছেন র্স্টালিং

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০৮ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২৪ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

কাতার বিশ্বকাপে দলের নকআউট ম্যাচের আগে হঠাৎ করেই দেশে ফিরতে হয়েছিল ইংলিশ ফরোয়ার্ড রাহিম র্স্টালিংয়ের। সংবাদ মাধ্যম জানিয়েছিল, তার লন্ডনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে পড়া পরিবারের পাশে দাঁড়াতে দোহা ছাড়েন তিনি।

ওই রাহিম র্স্টালিং আবার কাতারে ফিরছেন। শনিবার ইংল্যান্ড কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে। ওই ম্যাচের আগেই অনুশীলন ক্যাম্পে যোগ দেবেন চেলসিতে খেলা এই ফরোয়ার্ড। ইরানের বিপক্ষে ইংল্যান্ডের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শুরুর একাদশে ছিলেন র্স্টালিং।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে বলেছে, ‘ইংল্যান্ডের বিশ্বকাপ দলে যোগ দিচ্ছেন র্স্টালিং। পারিবারিক কারণে চেলসি ফরোয়ার্ড ইংল্যান্ডের ক্যাম্প ত্যাগ করেছিলেন। ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচের আগে তিনি ৯ ডিসেম্বর দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।’

ইংল্যান্ডের শুরুর একাদশে ঢুকে তরুণ বুকোয়াকা সাকা এবং ফিল ফোডেন ভালো খেলছেন। তাদের ফ্রান্সের বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনা বেশি। তবে র্স্টালিংও ভালো টেকনিক্যাল ফুটবলার। ‘বাঁচা-মরার’ লড়াইয়ে আক্রমণভাগে তার মতো অভিজ্ঞ ফরোয়ার্ডকে অবশ্যই পেতে চাইবেন তিনি। ম্যাচ টাইব্রেকারের দিকে এগোলে বদলি হিসেবে র্স্টালিং হবেন কোচের অন্যতম সেরা অপশন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office