শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

‘মেসি বিশ্বসেরা, তবে পেনাল্টি সন্দেহজনক’

খেলা ডেস্ক   |   বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

টানা পাঁচ ম্যাচ জিতে লিওনেল মেসির দল শিরোপা থেকে আর এক জয় দূরে। ১৮ ডিসেম্বর লুসাইলে আরেকটা ম্যাচ জিতলেই ৩৬ বছরের অপেক্ষা ঘুচবে আলবিসেলেস্তেদের। ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে ৩-০ গোলে হারানোর দিনে পেনাল্টি থেকে এক গোল করার পাশাপাশি এক অ্যাসিস্ট করে ম্যাচসেরা হয়েছেন মেসি। এই ম্যাচে বিশ্বকাপে নিজের ১১তম গোল করে মেসি ভেঙে দেন গ্যাব্রিয়েল বাতিস্তুতার রেকর্ড।

তবে মেসির জাদু, যা দেখার জন্য রাত জাগা, তা যেন গত রাতে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন এই কিংবদন্তি। ক্রোয়েশিয়ার ২০ বছর বয়সী ডিফেন্ডার জস্কো গার্দিওলাকে রীতিমতো বোকা বানিয়ে সতীর্থ আলভারেজকে দিয়ে গোল করিয়েছেন মেসি। যা মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। এছাড়া শুরুতেই পেনাল্টি থেকে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ৩৫ বছর বয়সী অধিনায়ক। সত্যিকারের মেসিকে এই ম্যাচে দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ।

ম্যাচ শেষে দালিচ বলেন, ‘মেসি বিশ্বের সেরা ফুটবলার, সে খুবই বিপজ্জনক ও তার সামর্থ্যও রয়েছে। সব কৌশল তার জানা এবং এমন শীর্ষ পর্যায়ের ম্যাচে নিজেকে মেলে ধরার সামর্থ্যও তার আছে। এটাই সত্যিকারের মেসি, যাকে দেখার প্রত্যাশা থাকে সবার। আজকে তারা চারজন মিডফিল্ডার নিয়ে মাঝমাঠ সাজিয়েছিল এবং আমরা চেষ্টা করেছি আক্রমণাত্মক ফুটবল খেলতে। তবে মেসি একটা মুভেই পার্থক্য গড়ে দিতে পারে, তৃতীয় গোলটিতে যেমন করেছে।’

ক্রোয়েশিয়ার বিশ্বকাপ এখনই শেষ হয়ে যায়নি। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলবে তারা আগামী শনিবার। দ্বিতীয় সেমিফাইনালে হেরে যাওয়া দল ফ্রান্স কিংবা মরক্কোর মুখোমুখি হবে তারা। দালিচ বললেন, ‘আমাদের আবার উঠে দাঁড়াতে হবে এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ জিততে চেষ্টা করতে হবে।’

প্রথম পেনাল্টি সন্দেহজনক আখ্যা দিয়ে দালিচ বলেন, ‘৩০ মিনিট আমাদের ভালো নিয়ন্ত্রণ ছিল এবং প্রথম গোলটা সত্যি কথা বলতে সন্দেহজনক। আমার খেলোয়াড়দের মতে ওটা ছিল কর্নার। দুটো গোলই হয়েছে একটু সহজে। দুই গোল হওয়ার পর ওই সময় ম্যাচ নিষ্পত্তি হয়ে গিয়েছিল। ওখান থেকে ফেরা খুব কঠিন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office