শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

ফলোঅনের অপেক্ষা নিয়ে তৃতীয় দিন নামবে বাংলাদেশ

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভারতকে প্রথম ইনিংসে ৪০৪ রানে আটকেছে বাংলাদেশ। তাইজুল ইসলাম ও মেহেদি মিরাজ চারটি করে উইকেট নিয়েছেন। চেতেশ্বর পূজারা ও শ্রেয়াস আয়ারকে সেঞ্চুরি বঞ্চিত করাও বোলারদের সাফল্য। ব্যাটিংও হয়েছে পুরনো ধাঁচে নাজমুল শান্তর গোল্ডেন ডাক দিয়ে। ওই বাংলাদেশ ৮ উইকেটে ১৩৩ রান তুলে দ্বিতীয় দিন শেষে করেছে।

তৃতীয় দিন ফলোঅনে পড়ার অপেক্ষা নিয়ে নামবে বাংলাদেশ। ফলোঅন এড়াতে হলে অন্তত ২০৪ রান করতে হবে বাংলাদেশের। অপরাজিত থাকা এবাদতকে নিয়ে মিরাজ কতদূর যেতে পারেন সেটাই দেখার অপেক্ষা।

চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন সকালেই সাজঘরে ফেরেন ৮২ রানে দিন শুরু করা শ্রেয়াস আয়ার। মাত্র চার রান যোগ করতে পারেন তিনি। রবিশচন্দন অশ্বিন ৫৮ এবং কুলদীপ যাদব ৪০ রান করে দলের সংগ্রহ বাড়িয়ে নেন। এর আগে পূজারা ৯০ রানের ইনিংস খেলেন। ঋষভ পান্ত করেন ৪৬ রান। দুই ওপেনার কেএল রাহুল ও শুভমন গিল যথাক্রমে ২২ ও ২০ রান করেন।

জবাব দিতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হন নাজমুল শান্ত। সিরাজের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পরেই তিনে নামা ইয়াসির রাব্বি ৪ রান করে উমেশ যাদবের বলে বোল্ড হন। ওপেনিং করা জাকির হাসান ও চারে নামা লিটন দাস সেট হওয়ার আশা দিয়ে ফিরে যান। জাকির করেন ২০ রান। লিটনের ব্যাট থেকে আসে ২৪।

দলের সেরা টেস্ট ব্যাটার মুশফিকুর রহিমও সেট হয়ে ফিরে যান। তিনি দলের পক্ষে সর্বোচ্চ ২৮ রানের ইনিংস খেলেন। এর মধ্যেই সাকিব আল হাসান (৩) ও নুরুল হাসান (১৬) আউট হয়ে দলকে ফলোঅনের পথে ঠেলে দেন। দলের রান তখন ৬ উইকেটে ৯৭। দলের রান একশ’ হওয়ার পরেই শূন্য রানে আউট হন তিনি। পরে মেহেদি মিরাজ ১৬ এবং এবাদত হোসেন ১৩ রান করে দিন শেষ করেন। ফলোঅনের অপেক্ষা বাড়ান।

ভারতীয় বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব চার উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস ধসিয়ে দিয়েছেন। তিনি ১০ ওভার হাত ঘুরিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন। পেসার মোহাম্মদ সিরাজ ৯ ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে নিয়েছেন তিন উইকেট। অন্য উইকেটটি নিয়েছেন উমেশ যাদব। বাংলাদেশের হয়ে মিরাজ-তাইজুলের চারটির বাইরে একটি করে উইকেট নিয়েছেন পেসার খালেদ আহমেদ ও এবাদত।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office