শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

শিরোপা জড়িয়ে ঘুমালেন মেসি

খেলাধূলা ডেস্ক   |   মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২   |   প্রিন্ট   |   ৭৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিশ্বকাপ শিরোপা নিয়ে চলছে লিওনেল মেসিদের উচ্ছ্বাস। কেন মেসি ক্লাব ক্যারিয়ারে সব জেতার পরও একটি বিশ্বকাপ জয়ের আশায় খেলে গেছেন। কোন কষ্টে তিনি অবসর নিয়েছিলেন, সেই অবসর ভেঙে জাতীয় দলের জার্সি পরেছেন পুনরায় তা লিও’র শিরোপা উৎসব দেখেই বোঝা যায়!

বিশ্বকাপ জয়ের পরই মেসি টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বল গ্রহণ করতে যান। ফেরার সময়ই তাদের হাতে ট্রফি তুলে দেওয়ার আগে পরম আবেগে, পরম মায়ায় শিরোপা স্পর্শ করে চুমু খান তিনি। এরপর সর্তীথদের সঙ্গে, পরিবারের সঙ্গে শিরোপা নিয়ে উৎসব করেছেন।

দর্শকদের সঙ্গে শিরোপা উৎসব করেছেন। তাতেই শেষ নয় লুসাইল স্টেডিয়াম থেকে ছাদ খোলা বাসে শিরোপা নিয়ে ভক্তদের সঙ্গে উদযাপন করেছেন তারা। এরপর জনসমুদ্রে পরিণত হওয়া বুয়েন্স এইরেসে শিরোপা নিয়ে ছাদ খোলা বাসে উল্লাস করেছেন মেসিরা। তার আগে বিমানে শিরোপা নিয়ে দেওয়া তার পোজ সামাজিক মাধ্যমে বেশ সাড়া ফেলেছ।

এর মধ্যে আরও একটি ছবি মুহূর্তে সামাজিক মাধ্যমে ভক্তদের মন জয় করেছে। তা হলো- বিছানায় মেসি শিরোপা জড়িয়ে ধরে শুয়ে আছেন। তিনটি ছবির অন্যটি হলো শিরোপা কোলে বসে আছেন তিনি। যেন বিশ্বকাপ ট্রফি নয় ওটা তার সন্তান। সঙ্গে হাসির ইমোজি দিয়ে ছোট্ট একটা ক্যাপশন দিয়েছেন, ‘শুভ সকাল’।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office