শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

রায়নার কাছে দেশের চেয়েও ‘ধোনি’ গুরুত্বপূর্ণ

স্পোর্টস ডেস্ক   |   সোমবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ভারতের ক্রিকেটে মাহেন্দ্র সিং ধোনি এক ইতিহাস গড়া নাম। এই এক অধিনায়কই যেন আন্তর্জাতিক ক্রিকেটে ভারতকে আবার নতুন করে চিনিয়েছেন। ২৮ বছর পর দেশকে বিশ্বকাপ শিরোপা জেতানোর পাশাপাশি তার নেতৃত্বে ভারত জিতেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। তার নেতৃত্বেই প্রথমবার বিদেশের মাটিতে চোখ নিজেদের জাত চেনাতে পেরেছে ভারত।

ভারতের অধিনায়ক ও একজন খেলোয়াড় হিসেবে প্রাপ্তির প্রায় সবটুকুই নিজের ঝুলিতে পুরেছেন ধোনি। অবসর নিয়েছেন ২০২০ সালের ১৫ আগস্ট। হুট করেই এক ইনস্টাগ্রাম পোস্টে অবসরের সিদ্ধান্ত জানান তিনি। এর আধা ঘণ্টা পরেই ঘটে অদ্ভুত এক ঘটনা। টুইটারে পোস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন সুরেশ রায়না।

এবার আসা যাক আগের গল্পে। সুরেশ রায়না যখন জাতীয় দলে আসেন তখন ধোনি ছিলেন জাতীয় দলের অধিনায়ক। ধোনির নেতৃত্বে দীর্ঘদিন জাতীয় দলে খেলেছেন বাঁহাতি এ অলরাউন্ডার। মাঠে দুর্দান্ত ফিল্ডিং এবং ফিনিশিংয়ের ভূমিকা পালন করে জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে উঠছিলেন তিনি। আইপিএলেও তিনি খেলতেন ধোনির দলের হয়ে। একসাথে দুজনে চেন্নাই সুপার কিংসকে জিতিয়েছেন অসংখ্য ট্রফি।

অনেকের ধারণা, ধোনি আর রায়না পরিকল্পনা করে একই দিন অবসরের ঘোষণা নিয়েছেন। ধোনির বয়স ছিল ৩৯ বছর, অবসরের ঘোষণা তিনি দিতেই পারেন। কিন্তু ৩৩ বছরের রায়না কেন অবসরের ঘোষণা দিলেন সেটা নিয়ে কৌতূহল ছিল সবার মনে। এবার সে প্রশ্নের উত্তর দিলেন এই ক্রিকেটার। আর এমনই উত্তর দিলেন এই ক্রিকেটার যা শুনে ভ্রু কুঁচকে যাওয়ার মতোই অবস্থা হয়েছে সবার।

স্পোর্টস তাককে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একসঙ্গে প্রচুর ম্যাচ খেলেছি আমরা। তার সঙ্গে ভারত এবং চেন্নাইয়ে খেলার সৌভাগ্য হয়েছে আমার। একে অন্যের প্রতি অনেক টান আমাদের। আমি প্রথমত ধোনির জন্য খেলতাম। এরপর দেশের জন্য। এটাই যোগসূত্র।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office