শিরোনাম
জুবাইদা রহমানের সঙ্গে ডাচেস অব এডিনবার্গ সোফির সাক্ষাৎ গত দেড় দশকে ধ্বংস হওয়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার : রাষ্ট্রপতি ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনারের মামলার বিচার হবে ম্যাজিস্ট্রেট আদালতে  শিল্পাঞ্চলে নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জেদ্দায় শুরু হজ সম্মেলন-প্রদর্শনী, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী আর্থিক দুর্নীতির চেয়ে বিচার বিভাগের বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি: আইনমন্ত্রী উন্নত রাষ্ট্র গঠনে নির্ভরযোগ্য তথ্যের বিকল্প নেই: অর্থমন্ত্রী সুগন্ধি চালের উৎপাদন বাড়াতে প্রণোদনা দেওয়া হবে : খাদ্য প্রতিমন্ত্রী ভাঙ্গা–কুয়াকাটা ছয় লেন: দক্ষিণবাংলার অর্থনৈতিক মুক্তির মহাসড়ক: বদরুল আলম নাবিল, সভাপতি-পিজেএফ শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

অবসরের ঘোষণা দিলেন বিশ্বজয়ী অজি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক   |   মঙ্গলবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১৩২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

ওয়ানডে ক্রিকেট থেকে বিদায় নিয়েছিলেন গত বছরের সেপ্টেম্বর মাসে। এরপর শুধু টি-টোয়েন্টি ক্রিকেটেই নিজেকে আবদ্ধ রাখেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে ৩৬ বছর বয়সী এই মারকুটে ব্যাটার আর ধকল নিতে পারছেন না। তাই তো টি-টোয়েন্টিতে অজিদের দীর্ঘদিন ধরে নেতৃত্ব দেওয়া ফিঞ্চ অবসরের ঘোষণা দিয়েছেন।

তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে খেলা চালিয়ে যাবেন ফিঞ্চ। ২০২১ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই অধিনায়ক বিগ ব্যাশের দল মেলবোর্ন রেনেগেডসের সঙ্গে আরও এক বছরের জন্য চুক্তি সম্পন্ন করেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে ফিঞ্চের অবসরের বিষয়টি প্রকাশ করা হয়েছে। এতে তিনি বলেন, ‘আমি বিগ ব্যাশটা খেলতে চেয়েছি এবং এরপর ভাবতে চেয়েছি। বিগ ব্যাশের একটি ম্যাচের পর আমার শরীরে ব্যথা হচ্ছিল। এটা ঠিক হতে দু’দিন সময় লেগেছে। ম্যাকডোনাল্ড (মেলবোর্ন রেনেগেডসের কোচ) আমাকে বলেছেন, সিদ্ধান্ত নেওয়ার আগে সময় নাও, বিষয়টি নিয়ে ভাবো। এটা আবেগী কোনো বিষয় নয়।’

তবে এখানেই নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দেখতে পাচ্ছেন ফিঞ্চ। বিষয়টি উল্লেখ করে তিনি জানান, ‘আমি বিষয়টি নিয়ে অনেক ভেবেছি। সবাই এখন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ভাবছে আর প্রস্তুতি নিচ্ছে। নিজেকে আমি সেখানে দেখতে পাচ্ছি না। ১২ বছর অস্ট্রেলিয়ার হয়ে খেলতে পারার জন্য আমি নিজেকে চরম ভাগ্যবান মনে করি। আমি মনে করি, দল এখন খুব ভালো অবস্থায় আছে। এখন আমি চলে যেতে পারি।’

২০১১ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলে আসার আগে আরও ৪ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন ফিঞ্চ। ১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনি ১৪৬টি ওয়ানডে, ১০৩টি টি-টোয়েন্টি এবং মাত্র ৫টি টেস্ট খেলেছেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৭৬টির নেতৃত্বে ছিলেন তিনি, এর মধ্যে ৪০টি ম্যাচ জিতেছেন ফিঞ্চ। তার সবচেয়ে বড় সাফল্য অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানো। ওয়ানডেতে অবশ্য তিনি দলকে মাত্র ৫৫ ম্যাচেই নেতৃত্ব দিয়েছেন।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের ব্যক্তিগত ইনিংসের রেকর্ডটি তার। ২০১৮ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ৭৬ বলে করেছিলেন ১৭২ রান। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি সবচেয়ে বেশি ম্যাচ খেলা আর রান করা ব্যাটসম্যানও ফিঞ্চই। ১০৩ ম্যাচে তিনি করেছেন ৩১২০ রান। সংক্ষিপ্ত এই সংস্করণটিতে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন আরেক অজি ব্যাটার ডেভিড ওয়ার্নার (২৮৯৪ রান)।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office