শিরোনাম
সভাপতি গোলাম মোস্তফা, সম্পাদক মখলিছুর রহমান নির্বাচিত রোহিঙ্গা প্রত্যাবাসন ও গ্যাস অনুসন্ধানে নরওয়ের সহায়তা চাইলেন স্পিকার চট্টগ্রামে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা এলডিসি উত্তরণে সিদ্ধান্তের মতোই ব্যতিক্রমী কৃতিত্ব দেখাতে হবে : দেবপ্রিয় ভট্টাচার্য ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা যাতে কর্মজীবনে প্রতিফলিত না হয় : স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ কুলাউড়ায় যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা সাইফুল সিদ্দিকীর বিএনপিতে যোগদান! দেশ-বিদেশে সমালেচনার ঝড় আর্থিক খাত সংস্কারে বিশ্বব্যাংকের সঙ্গে ৪৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে রোববার নতুন বোর্ড গঠন আন্দোলন নয়, সরকার পরিবর্তনের একমাত্র গণতান্ত্রিক পথ হচ্ছে নির্বাচন : চিফ হুইপ

নতুন রাষ্ট্রপতিকে জাবি উপাচার্যের অভিনন্দন

শিক্ষা ডেস্ক   |   মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ২৩৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মো. মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করে অধ্যাপক ড. নূরুল আলম বলেন, ‘নব নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাময় ও কর্ম অভিজ্ঞতায় দেশ ও জাতি ঋদ্ধ হবে। তিনি বাংলাদেশের জনমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিভূ হয়ে উঠবেন।’

এর আগে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন (ইসি)। আর কোনও প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন তিনি। গতকাল বিকেলে ইসি সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনা শহরের জুবিলি ট্যাঙ্কপাড়ার (শিবরামপুর) জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শরফুদ্দিন আনছারী ও মাতা খায়রুন্নেসা। তিনি ১৯৬৬ সালে পাবনার এডওয়ার্ড কলেজ থেকে এসএসসি, ১৯৬৮ সালে এইচএসসি পাস করেন ও ১৯৭১ সালে (অনুষ্ঠিত ১৯৭২ সালে) বিএসসি পাস করেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৪ সালে মনোবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করেন। তিনি বর্তমানে বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office