শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিআরবি হাসপাতালে ‘বিশ্ব কিডনি দিবস ও কিডনি সেবা সপ্তাহ’র উদ্বোধন

স্বাস্থ্য ডেস্ক   |   বুধবার, ০৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   ২১৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিশ্ব কিডনি দিবস উপলক্ষে রাজধানীর পান্থপথে বিআরবি হসপিটালস লিমিটেডে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘কিডনি সেবা সপ্তাহ’ এর উদ্বোধন করা হয়েছে।

এটি উদ্বোধন করেন বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. নিজামউদ্দিন চৌধুরী।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রথম সফল লিভার ট্রান্সপ্লান্ট সার্জন ও ন্যাশনাল লিভার ফাউন্ডেশন অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক. ডা. মো. মোফাজ্জেল হোসেন ও স্বনামধন্য মেডিসিন বিশেষজ্ঞ প্রফেসর ডা. এম এ বাশার।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরবি হসপিটালস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্নেল হুসাইন ফারুখ। এতে হাসপাতালের কনসালট্যান্ট, ডাক্তার, নার্স, টেকনোলজিস্ট অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিআরবি হসপিটালস কিডনি সেবা সপ্তাহ ৯ মার্চ থেকে শুরু হয়ে আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে। সেবা সপ্তাহে মাত্র ৬০০ টাকায় কিডনি রোগের পরীক্ষাসহ ফ্রি ডাক্তার দেখানোর সুযোগ থাকছে এবং একই মূল্যে শিশুদেরও কিডনি পরীক্ষার সু-ব্যবস্থা রয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office