শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

টি-টোয়েন্টি ফরম্যাটে ঢাকা লিগ শুরু ৬ মে

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৪ মার্চ ২০২১   |   প্রিন্ট   |   ২০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

প্রথমবারের মতো ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে। গত বছর মার্চে একটি ম্যাচ হয়ে আসর বন্ধ হয়ে যায়। ওই ম্যাচটি বাতিল করা হয়েছে। আগামী ৬ মে থেকে গত আসরের টুর্নামেন্ট আবারও শুরু হচ্ছে।

এর আগে ঢাকা লিগের পাশাপাশি একটি টি-টোয়েন্টি লিগ হয়েছে। তবে এবারই প্রথম হতে যাচ্ছে ২০ ওভারের ডিপিএল।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্লাবগুলোর সঙ্গে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভা শেষে সিসিডিএমের চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেন, ১২টি ক্লাব থেকে যারা এসেছিলেন তাদের সঙ্গে বসেছিলাম। গত বছর করোনার কারণে বন্ধ হয়ে যাওয়া ঢাকা লিগ আবারও চালু করতে যাচ্ছি। ৬ মে লিগ শুরু করতে পারব। আমরা দুটি সময়ে ছয় দিন করে তিনটি উইন্ডো পেয়েছি। ক্লাব প্রতিনিধিদের সঙ্গে কথা বলে টি-টোয়েন্টি ফরম্যাটে আসর চালানোর ব্যাপারে একমত হতে পেরেছি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক আরও বলেছেন, গত বছর ক্রিকেটাররা যে ক্লাবে নাম লিখিয়েছে সেভাবেই তারা থাকবে। বেশিরভাগ ক্লাব এরই মধ্যে ৩০-৪০ ভাগ পারিশ্রমিক দিয়েছে। এটা সম্পূর্ণ একটা লিগ হবে। সুপার লিগ থাকবে, রেলিগেশনও থাকবে।

লিগের খেলাগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম এবং বিকেএসপির দুটি মাঠে। এ ব্যাপারে কাজী ইনাম বলেন, দিনে ছয়টা করে ম্যাচ হবে। টি-টোয়েন্টি ফরম্যাট হওয়ায় একই দিনে প্রতি ভেন্যুতে দুটি করে ম্যাচ হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office