শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর দীর্ঘ শুটিং শিডিউল শুরু

বিনোদন ডেস্ক   |   রবিবার, ০৬ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

হায়দরাবাদে ‘পুষ্পা ২’-এর দীর্ঘ শুটিং শিডিউল শুরু

সংগৃহীত ছবি

অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন আল্লু অর্জুনের ভক্তরা। তার ‘পুষ্পা ২’ কবে পাবে মুক্তি? এই সিনেমার প্রতিটি ক্ষুদ্র আপডেটও মিস করতে চান না ভক্তরা। এ সিনেমা নিয়ে উৎসাহ ও উদ্দীপনার কম নেই তাদের। এরই মাঝে নতুন আপডেট এলো প্রকাশ্যে।

শোনা যাচ্ছে, পুষ্পা ২ এর শুটের পরের শিডিউল শুরু করতে চলেছেন। শোনা যাচ্ছে রোববার, অর্থাৎ আজ (৬ আগস্ট) থেকে হায়দরাবাদের রামোজি স্টুডিওতে শ্যুটিংয়ের দীর্ঘ শিডিউল শুরু করতে যাচ্ছেন তিনি।

দেশজুড়ে একাধিক ভিন্ন লোকেশনে শুটিংয়ের বেশিরভাগ অংশ শেষ করে এবার পুষ্পা: দ্য রুল নির্মাতারা আজ থেকে নতুন শিডিউল শুরু করবেন। নতুন শিডিউলে প্রি-প্রোডাকশনের কাজ ইতোমধ্যে শেষ হয়ে গেছে। আজ থেকে আল্লু অর্জুন এবং বাকি অভিনেতা ও অভিনেত্রীরা শ্যুটিং শুরু করবেন।

ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে জানাচ্ছে, হায়দরাবাদের রামোজি রাও ফিল্ম সিটিতে সিনেমার খুবই গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং করবেন কলাকুশলীরা। সে স্থানে তৈরি হয়েছে বিশালাকার সেটও। যেহেতু এটি সফল একটি সিনেমার দ্বিতীয় ভাগ, তাই দৃশ্যত সিনেমাটিকে উপভোগ্য করার ক্ষেত্রে কোনো কমতি রাখছেন না নির্মাতারা।

সুকুমার পরিচালিত পুষ্পা: দ্য রাইজ হচ্ছে এ অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির প্রথম ভাগ। ২০২১ সালের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় সিনেমাটি। রাশমিকা মানদানা ও ফাহাদ ফাসিলও সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন। বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল সিনেমাটি। এ সিনেমার গান ও সংলাপ দীর্ঘদিন ছিল ট্রেন্ডিং, এখনও যা দর্শকের ঠোঁটস্থ।

প্রসঙ্গত, এ সিনেমার দ্বিতীয় ভাগের কথা ঘোষণা হয়েছিল প্রথম সিনেমার শেষ দৃশ্যেই। সে থেকেই উত্তেজনা তুঙ্গে। চলতি বছরের মে মাসে শোনা যায়, দুর্ঘটনার কবলে পড়েছে পুষ্পা ২ ইউনিট। তেলঙ্গানা থেকে অন্ধ্রপ্রদেশ ফেরার পথে শিল্পীসহ ইউনিটের একটি বাস দাঁড়িয়ে থাকা একটি পিটিসি বাসে ধাক্কা দেয়। এতে ইউনিটের দু’জন শিল্পী আহত হন। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের।

তবে সে সময় পেরিয়ে, একাধিক তর্ক বিতর্ক সরিয়ে এখনও পুরোদমে সিনেমার কাজ চলছে। নতুন খবরের অপেক্ষায় ভক্তরাও।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office