শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক   |   রবিবার, ২০ অগাস্ট ২০২৩   |   প্রিন্ট   |   ১১০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ড গড়লেন মেসি

সংগৃহীত ছবি

লিওনেল মেসির ক্যারিয়ারে সাফল্যের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ইন্টার মায়ামির হয়ে লিগস কাপ জেতার মধ্য দিয়ে একটি রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ব্যক্তিগত শিরোপা জয়ে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠলেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী এই মহাতারকা।

রোববার (২০ আগস্ট) সকালে জিওডিস পার্কে অনুষ্ঠিত লিগস কাপের ফাইনালে স্বাগতিক ন্যাশভিল এসসি ও ইন্টার মায়ামির খেলা নির্ধারিত সময়ে ১-১ এর সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারের শ্বাসরুদ্ধকর পেনাল্টি শুটআউটে ১০-৯ গোলের জয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে টাটা মার্টিনোর দল।

নির্ধারিত সময়ে মায়ামির হয়ে মেসি ও ন্যাশভিলের হয়ে ফাফা পিকাউল্ট গোল করেন। এরপর ২২ পেনাল্টির রোমাঞ্চকর শুট আউটে শেষ পর্যন্ত শিরোপা জেতে মেসির ইন্টার মায়ামি। এটিই যুক্তরাষ্ট্রে মেসি ও তার দলের প্রথম শিরোপা। সেই সঙ্গে এদিন ব্যক্তিগতভাবে অনন্য রেকর্ড গড়েছেন এলএমটেন।

এতোদিন ৪৩ টি শিরোপা নিয়ে ব্রাজিলের দানি আলভেসের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন মেসি। এবার আলভেসকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছে গেলেন ৩৬ বছর বয়সী এই কিংবদন্তি। ৪৪ শিরোপা জিতে সর্বোচ্চ শিরোপা জয়ের রেকর্ডটি এখন শুধুই মেসির দখলে।

যে দল টানা ১১ ম্যাচ ছিল জয়বিহীন, সেই মায়ামিই মেসি আসার পর লিগস কাপের শিরোপা জিতে গেল। যুক্তরাষ্ট্রের মাটিতে নেমে মেসি গোল করলেন টুর্নামেন্টের প্রতি ম্যাচেই। আসর শেষ করলেন তিনি ৭ ম্যাচে ১০ গোল করে। এতে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলস্কোরার তিনি। আসরের সেরা ফুটবলারের পুরস্কারও ওঠে তার হাতেই।

নিশ্চিতভাবেই আরও কয়েক মৌসুম ফুটবল মাঠে দাপিয়ে বেড়াবেন মেসি। তাই ক্যারিয়ার শেষে যখন মেসি বুট জোড়া তুলে রাখার ঘোষণা দেবেন তখন এই শিরোপার সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায় সেটিই এখন দেখার বিষয়।

একনজরে মেসির ৪৪ শিরোপা

বার্সেলোনা (৩৫টি) : লা লিগা ১০, কোপা দেল রে ৭, সুপারকোপা ৮, চ্যাম্পিয়ন্স লিগ ৪, উয়েফা সুপার কাপ ৩, ফিফা ক্লাব বিশ্বকাপ ৩

আর্জেন্টিনা (৫টি) : ফিফা বিশ্বকাপ ১, কোপা আমেরিকা ১, লা ফিনালিসিমা ১, অলিম্পিক ১, যুব বিশ্বকাপ ১

পিএসজি (৩টি) : লিগ ওয়ান ২, ট্রফি দে চ্যাম্পিয়ন্স ১

ইন্টার মায়ামি (১টি) : লিগস কাপ ১

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office