শিরোনাম
প্রাণিজ ও কৃষিপণ্যের বাণিজ্য সম্প্রসারণে মালয়েশিয়ার আগ্রহ সোনালী ব্যাংকের পাঁচ শাখার ঋণসীমা তুলে নিল বাংলাদেশ ব্যাংক নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : তথ্য উপদেষ্টা জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব

এবার সালমানের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ

বিনোদন ডেক্স   |   মঙ্গলবার, ০৭ নভেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এবার সালমানের জন্য রোম্যান্টিক গান গাইলেন অরিজিৎ

সংগৃহীত ছবি

দিওয়ালি যত এগিয়ে আসছে, ততই সালমানভক্তদের মধ্যে ‘টাইগার ৩’ নিয়ে চড়ছে উত্তেজনার পারদ। আর সেই উন্মাদনা আরও খানিকটা বাড়িয়ে দিল ছবির নতুন গান।

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই ‘টাইগার ৩’ নিয়ে আলোচনা জোরালো হয়েছে। শাহরুখ খান, হৃতিক রোশনের সঙ্গে কি আরও কাউকে দেখা যাবে এই বিগ বাজেটের ছবিতে? কৌতূহলী সিনেপ্রেমীরা। তাছাড়া ‘পাঠান’, ‘জওয়ান’ মিলিয়ে চলতি বছরেই ২০০০ কোটি টাকার বেশি বক্স অফিস থেকে আয় করে ফেলেছে শাহরুখের ছবি। এমন পরিস্থিতিতে সালমান খান বক্স অফিসে কী পারফর্ম করেন, সেদিকেও নজর রয়েছে। এই আবহেই নতুন গানের লিরিক্স ভিডিও এনে খেলা আরও জমিয়ে দিলেন বলিউডের সুলতান।

‘রুয়াঁ’ নামের রোম্যান্টিক গানে দেখা যাচ্ছে সালমান ও ক্যাটরিনাকে। ‘লেকে প্রভু কা নাম’ গানের পর এই গানও গেয়েছেন অরিজিৎ সিং। টাইগার সিরিজের আগের ছবিগুলোর রোম্যান্টিক গানগুলো সুপারহিট হয়েছিল। এবার প্রথমবার সালমানের জন্য ভালোবাসার গান গাইলেন অরিজিৎ। স্বাভাবিকভাবেই অরিজিৎ ও সালমানের যুগলবন্দি পর্দায় কতটা চোখ টানবে, তার জন্য অপেক্ষার প্রহর গুনছেন অনুরাগীরা।

‘টাইগার ৩’র মুক্তির তারিখ ১২ নভেম্বর পড়েছে রোববার। একদিকে কালীপূজা, অন্যদিকে দিওয়ালি। টিকিটের চাহিদাও তুঙ্গে। সেকথা মাথায় রেখেই সকাল সাতটার শো রাখা হয়েছে। মণীশ শর্মার পরিচালনায় ‘টাইগার ৩’ ছবিতে অভিনয় করেছেন সালমান খান। ক্যাটরিনা-ইমরান ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আশুতোষ রাণা, রেবতী, রণবীর শোরে, বিশাল জেঠওয়া, রিদ্ধি ডোগরা।

সূত্র : সংবাদ প্রতিদিন

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office