শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

গাজা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩   |   প্রিন্ট   |   ১৪৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

গাজা নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হচ্ছে

সংগৃহীত ছবি

নিরাপত্তা পরিষদের ব্যর্থতার পর গাজায় অবিলম্বে মানবিক যুদ্ধবিরতির জন্যে একটি বাধ্য বাধকতাহীন প্রস্তাব নিয়ে আজ মঙ্গলবার ভোটাভুটির আয়োজন করেছে জাতিসংঘ সাধারণ পরিষদ।

গত শুক্রবার নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলে যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যায়।

এ প্রেক্ষিতে চাপ তৈরির লক্ষ্যে সাধারণ পরিষদের অধিবেশন আহ্বান করা হয়। এর উদ্যোগ নিয়েছে আরব দেশগুলো।

এদিকে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাশে ব্যর্থ হওয়ার পর বলেছেন, পরিষদের কর্তৃত্ব ও বিশ^াসযোগ্যতা ক্ষুন্ন হয়েছে। একইসঙ্গে তিনি গাজা উপত্যকায় জনশৃঙ্খলা একেবারে ভেঙে পড়েছে বলেও সতর্ক করেছেন।

এছাড়া আরো অনেক দেশ ও মানবাধিকার সংস্থাগুলো নিরাপত্তা পরিষদের ব্যর্থতায় হতাশা প্রকাশ করেছে।

গত ৭ অক্টোবর ইসায়েলে ফিলিস্তিনী সংগঠন হামাসের হামলায় ১২শ’ লোক নিহত হয়েছে। কিন্তু গাজায় ইসরাইয়েলর পাল্টা হামলা শুরুর পর এই পর্যন্ত ১৮ হাজার ২০৫ জন নিহত হয়েছে। এদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

চলমান যুদ্ধে জাতিসংঘের ত্রাণকর্মী প্রাণ হারিয়েছে একশ’রও বেশি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office