শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

এমপি আনার খুনের তদন্তে ভারত যাবে গোয়েন্দা পুলিশ

জাতীয় ডেস্ক   |   শনিবার, ২৫ মে ২০২৪   |   প্রিন্ট   |   ১২৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

এমপি আনার খুনের তদন্তে ভারত যাবে গোয়েন্দা পুলিশ

সংগৃহীত ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনা তদন্ত করতে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার রাজধানীর মিন্টো রোডস্থ ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘ভারতীয় পুলিশের ৪ সদস্যের একটি দল বর্তমানে এই হত্যার ঘটনাটি তদন্ত করছে। আজ রাতে অথবা আগামীকাল ভোরে আমিসহ ডিবির কয়েকজন কর্মকর্তা তদন্তের কাজে ভারত যাবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকা-ের অনেকগুলো কারণ হতে পারে। এরমধ্যে পূর্ব শত্রুতা থাকতে পারে, আর্থিক লেনদেন সংক্রান্ত ও রাজনৈতিক বিষয়ও থাকতে পারে।

তিনি বলেন, এমপি আনার হত্যা মামলা তদন্তে ভারতে যাওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, ডিবির একটি ৩/৪ জনের টিম যেন ভারতে যায়। এজন্য আমাদের জিও হয়েছে। আজ রাতে অথবা আগামীকাল ভোরের মধ্যে ডিবির তিন সদস্যের টিম ভারতের উদ্দেশ্যে রওনা হবে।

উল্লেখ্য, গত ১২ মে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। ভারতে যাওয়ার দু’দিনপর তার আর কোন খোঁজ-খবর পায়নি তার পরিবার। এরপর পরিবারের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে জানালে- বাংলাদেশের পুলিশ ভারতের পুলিশের সাথে যোগাযোগ করে। ভারতের পুলিশ বাংলাদেশ পুলিশকে এমপি আনার খুন হয়েছেন বলে নিশ্চিত করে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office