শিরোনাম
চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের একাধিকবার প্রবেশের সুবিধা দেবে থাইল্যান্ড পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী গভীর সমুদ্রে কোস্ট গার্ডের সক্ষমতা বাড়াতে ইতালির সহযোগিতা চায় বাংলাদেশ ২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই’র অবদান ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসবেনা : এমপি শওকতুল ইসলাম এলডিসি উত্তরণে আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে উঠতে হবে নান্দনিক চট্টগ্রাম গড়তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি : ডিসি জাহিদুল ইসলাম পাগলা মসজিদের দানবাক্সে মিলল স্বর্ণের চামচ-বাটি জাতীয় এসএমই মেলা শুরু রোববার, অংশ নেবে চার শতাধিক প্রতিষ্ঠান

শ্রীলংকা-ইংল্যান্ড: বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে পোপের রেকর্ড সেঞ্চুরি

খেলা ডেস্ক   |   শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ৪৫৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

শ্রীলংকার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের প্রথম দিনই সেঞ্চুরি করলেন ইংল্যান্ডের ভারপ্রাপ্ত অধিনায়ক ওলি পোপ। তার ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরিতে বৃষ্টি বিঘ্নিত প্রথম দিন শেষে ৪৪.১ ওভারে ৩ উইকেটে ২২১ রান করেছে ইংল্যান্ড। ১০৩ রানে অপরাজিত আছেন পোপ। টেস্ট ক্রিকেট ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে ক্যারিয়ারের প্রথম ৭ সেঞ্চুরি ভিন্ন সাত দেশের বিপক্ষে করেছেন ৪৮তম ম্যাচ খেলতে নামা পোপ।

দ্য ওভালে গতকাল শুরু হওয়া টেস্টে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লক্ষ্য নিয়ে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলংকা। ওপেনার বেন ডাকেটের মারমুখী ব্যাটিংয়ে ৪৫ রানের সূচনা পায় ইংলিশরা। জুটিতে মাত্র ৫ রান করে শ্রীলংকার পেসার লাহিরু কুমারার শিকার হন আরেক ওপেনার ড্যান লরেন্স।

দ্বিতীয় উইকেটে পোপকে নিয়ে দ্রুত রান তুলে ৪৮ বলে টেস্ট ক্যারিয়ারের দশম অর্ধশতক পূর্ণ করে সেঞ্চুরির পথেই ছিলেন ডাকেট। কিন্তু ব্যক্তিগত ৮৬ রানে শ্রীলংকার পেসার মিলান রতনায়েকের শিকার হন ডাকেট। তার ৭৯ বলের ইনিংসে ৯টি চার ও ২টি ছক্কা ছিলো। পোপের সাথে ১০০ বলে ৯৫ রানের জুটি গড়েন ডাকেট।

ডাকেট ফেরার পর ক্রিজে আসেন ইনফর্ম জো রুট। এবার ১৩ রান করে কুমারার দ্বিতীয় শিকার হন লর্ডস টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি করা রুট।

১৯১ রানে তৃতীয় উইকেট পতনের পর পোপের সাথে জুটি বাঁধেন হ্যারি ব্রুক। ৪৪তম ওভারের পঞ্চম বলে বাউন্ডারি মেরে শতক পূর্ণ করেন পোপ। শ্রীলংকার আগে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন পোপ।

পোপের রেকর্ড সেঞ্চুরির পর ৪৫তম ওভারের প্রথম বলের পর বৃষ্টি ও আলোর স্বল্পতায় দিনের খেলার ইতি ঘটে।

১৩টি চার ও ২টি ছক্কায় ১০৩ বলে অপরাজিত ১০৩ রান করেন পোপ। ৮ রানে অপরাজিত আছেন ব্রুক। কুমারা ২টি ও রতানায়েকে ১টি উইকেট নেন।

Facebook Comments Box
Advertise with us

এ বিভাগের সর্বাধিক পঠিত

Advertise with us
.
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office