শিরোনাম
মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত বাণিজ্যে অগ্রাধিকারমূলক সুবিধা অব্যাহত রাখার আহ্বান বাংলাদেশের

ফ্যাসিস্ট সরকারের এমপি সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা চাওয়া অবান্তর: ক্রীড়া উপদেষ্টা

খেলা ডেস্ক   |   সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪   |   প্রিন্ট   |   ১৪৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

অক্টোবরে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে অবসর নিতে চান সাকিব আল হাসান। সেজন্য বিসিবির মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশে এসে আবার ফিরে যাওয়ার নিশ্চয়তা চেয়েছেন সাকিব।

বিষয়টি নিয়ে রোববার মোবাইল নেটওয়ার্ক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন কর্তৃক শ্রমিক কল্যাণ তহবিলের চেক গ্রহণ অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, খেলোয়াড় সাকিব আল হাসানের নিরাপত্তা নিশ্চিত করা আছে। তবে এমপি সাকিবের প্রতি জনগণের মধ্যে যে ক্রোধ সৃষ্টি হয়েছে তার বিপরীতে নিরাপত্তা দেওয়া কঠিন ।

তিনি বলেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরী হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দেশত্যাগ করেন। এরপর শেখ হাসিনা, শেখ রেহেনা, ওবায়দুল কাদের, সাকিব আল হাসানসহ ১৫৬ জনের বিরুদ্ধে পোশাকশ্রমিক রুবেল হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার অভিযোগে হত্যা মামলা করা হয়েছে।

হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে ফিরলে সাকিবও গ্রেপ্তারের শঙ্কায় রয়েছেন। যে কারণে কানপুরে টেস্ট খেলতে নামার আগের দিন দেশে ফিরতে চাওয়ার কথা বলেন তিনি। তবে দেশ থেকে আবার ফিরে যাওয়ার নিশ্চয়তাও চান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office