শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের কোচ হওয়ার প্রস্তাব কবে পেয়েছিলেন, জানালেন সিমন্স

খেলা ডেস্ক   |   শনিবার, ১৯ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ১০৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

নাজমুল হাসান পাপনের পর বিসিবির নতুন বোর্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ফারুক আহমেদ। দায়িত্ব গ্রহণের দিনই চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন। এরপর গেল সোমবার প্রধান কোচের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় হাথুরুকে। এই লঙ্কানের বিদায়ের পর প্রধান কোচ হিসেবে নিয়োগ পান ফিল সিমন্স।

হাথুরুর আনুষ্ঠানিক বিদায়ের আগে থেকেই সিমন্সের সঙ্গে আলোচনা করেছিল বিসিবি। নিয়োগ পাওয়ার দেড় সপ্তাহ আগেই বিসিবি থেকে প্রস্তাব পান সিমন্স। প্রধান কোচের দায়িত্ব গ্রহণের পর আজ শনিবার প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তিনি।

বাংলাদেশের প্রধান কোচ সিমন্স জানান , ‘আজ শনিবার? তাহলে দেড় সপ্তাহ আগে প্রস্তাব পেয়েছি। আগে তো চাকরি পাইনি, কীভাবে বলব এখানে অনুভূতির ভিন্নতা কতটুকু? (হাসি) দুর্ভাগ্যবশত তখন আমি চাকরিটা পাইনি।’

বাংলাদেশে কাজটা হয়ত একটু কঠিন হবে এমনটাই মনে করেন সিমন্স, ‘আন্তর্জাতিক কোচের প্রতিটি চাকরিই হট সিট। বাংলাদেশে কাজটা হয়ত কঠিন। আমার কাজ হলো ছেলেরা যাতে নিজের মতো খেলতে পারে, উপভোগ করে। খেলার জন্য তাদের প্রস্তুত করা। গত ২ দিন চমৎকার গিয়েছে।’

এর আগে নতুন কোচ প্রসঙ্গে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেছিলেন, ‘দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি অন্তর্বর্তীকালীন হেড কোচ নিয়োগ দেওয়ার। নতুন অন্তর্বর্তীকালীন হেড কোচ হিসেবে ফিল সিমন্স চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কাজ করবেন।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office