শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

তবুও ফাইনালে নিষিদ্ধ নেইমার!

খেলা প্রতিবেদক :   |   শনিবার, ১৫ মে ২০২১   |   প্রিন্ট   |   ২৪২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি : সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ‘আ’- তে শীর্ষে থাকা লিলের ড্রয়ের ওপর বেঁচে আছে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ভবিষ্যৎ।

শিরোপার লড়াইয়ে তাই এখনো সম্ভাবনা টিকে আছে ফরাসি জায়ান্টদের। তবে ফাইনালের সেই মহারণে দেখা মিলবে না দলটির সেরা তারকা ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমারের।

ফাইনালে নিষিদ্ধ হয়েছেন তিনি। এমন শাস্তির কারণটা জানলে বিষয়টিকে নেইমারের দুর্ভাগ্য বলবেন কেউ কেউ।

নেইমারভক্তরা বলবেন, নিশ্চিতভাবে এটা অবিচার ছাড়া আর কিছুই নয়। কারণ লিগের আগের ম্যাচে দুটি হলুদ কার্ড বা কোনো লালকার্ড দেখেননি নেইমার।

তবে কেন এই শাস্তি? জানা গেছে, নেইমারের অতীত ঘেঁটে কাসুন্দি বের করেছেন ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। তার অতীতে সন্তুষ্ট হতে পারেননি তারা।

সেমিফাইনালে মঁপেলিয়ের বিপক্ষে হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। সেই ম্যাচ জিততে ঘাম ছুটে গিয়েছিল পিএসজির।

দলের অন্যতম তরুণ তারকা কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত পারফরম্যান্সে জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।

আগামী বুধবার মোনাকোর বিপক্ষে ফাইনালে খেলতে নামবেন পিএসজি। কিন্তু মঁপেলিয়ের বিপক্ষে সেমিফাইনালে হলুদ কার্ড দেখা নেইমার সে ম্যাচে থাকছেন না।

হলুদ কার্ড দেখে পরের ম্যাচে নিষিদ্ধ নেইমার!

এ বিষয়ে এফএফএফ জানিয়েছে, নেইমারকে অতীত বিবেচনা করে শাস্তি দিয়েছে তারা। এক মাস আগেই লিলের তিয়াগো জালোর সঙ্গে মারামারি বাঁধিয়ে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছিলেন নেইমার। ওই ঘটনার পর নেইমারকে সাবধান করা হয়, একই ধরনের কোনো ঘটনায় জড়ালে শাস্তি পাবেন। মঁপেলিয়ের বিপক্ষে হলুদ কার্ড পাওয়ার সেই শাস্তি পেলেন ব্রাজিলিয়ান তারকা। – ফ্রেঞ্চ ২৪

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office