শিরোনাম
কমিউনিটি ব্যাংকের এমডি হলেন ইমতিয়াজ উদ্দিন টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা ও নদী রক্ষায় এডিবির সহযোগিতা প্রত্যাশা মন্ত্রীর বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ক্রিকেটার ইনজামামুল হক

অনলাইন ডেস্ক:   |   মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১   |   প্রিন্ট   |   ২১৫ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ইনজামামুল হক

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইনজামামুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার সন্ধ্যায় লাহোরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন।

পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। পরে সেখানেই তার অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। খবর দ্য ডনের।

ইনজামামের ম্যানেজার সাংবাদিকদের জানিয়েছেন, গত তিন দিন ধরেই পাক এই ক্রিকেট লিজেন্ড বুকে হালকা ব্যথা অনুভব করছিলেন।

এ কয়েক দিন তিনি বাড়িতেই ছিলেন। সোমবার সন্ধ্যায় হঠাৎ বুকের ব্যথা বেড়ে যাওয়ায় তাকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, তার হার্টে একটি ‘ব্লক’ রয়েছে। এর পরেই চিকিৎসকেরা অ্যাঞ্জিওপ্লাস্টি করার সিদ্ধান্ত নেন। ৫১ বছরের ইনজামাম আপাতত স্থিতিশীল আছেন বলেই হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আপাতত কয়েক দিন চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি হাসপাতালেই থাকবেন।

পাকিস্তানের সফল ক্রিকেট অধিনায়কদের মধ্যে ইনজামাম সফলতম। ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পর ক্রিকেট জগতে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন।

একদিনের ম্যাচে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৩৭৫টি ম্যাচে তার রয়েছে ১১ হাজার ৭০১ রান। টেস্টে ১১৯টি ম্যাচ খেলে তার সংগৃহীত রান আট হাজার ৮২৯।

২০০৭ সালে ইনজামাম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার পর তিনি পাকিস্তান দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন।

বেশ কিছু দিন আফগানিস্তানের প্রধান কোচও ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত ইনজামাম ছিলেন পাকিস্তান ক্রিকেটের মুখ্য নির্বাচক।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office