শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

সাকিব আইপিএলের হট-শট ক্রিকেটার: নেহেরা

অনলাইন ডেস্ক   |   বুধবার, ১৭ ফেব্রুয়ারি ২০২১   |   প্রিন্ট   |   ২৬৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ছবি: ফাইল

চেন্নাইয়ে বৃহস্পতিবার বসবে আইপিএলের নিলাম। এবারের নিলামে বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান সবচেয়ে দামি ক্রিকেটার হবেন বলে মন্তব্য করেছেন আশিষ নেহেরা। সাবেক ভারতীয় পেসারের মতে, দলে ভারসাম্য আনতে সাকিবের প্রতি ঝুঁকবে দলগুলো।

সন্তান সম্ভাবা স্ত্রীকে সময় দিতে বাংলাদেশের নিউজিল্যান্ড সফরে থাকছেন না সাকিব। এপ্রিল-মে’তে আবার শ্রীলংকা বিপক্ষে টেস্ট ও ওয়ানডে সিরিজ আছে বাংলাদেশের। সাকিবকে তাই আইপিএলের পুরোটা সময় পাওয়া নিয়ে সংশয় আছে। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশি ক্রিকেটারদের মৌসুমের পুরোটা পাওয়া যাবে না বলে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে রেখেছে।

পঞ্চাশ দিনের এই টুর্নামেন্টে অর্ধেকটায় পেলেও ফ্রাঞ্চাইজিগুলো সাকিবের প্রতি হুমড়ি খেয়ে পড়বে। নেহেরার মতে, নিষেধাজ্ঞার কারণে গত মৌসুমে খেলতে না পারা সাকিব এবারের নিলামের ‘হট-শট’ ক্রিকেটার।

স্টার স্পোটর্সের ‘অকশন স্পেশালে’ সাবেক ভারতীয় পেসার বলেন, ‘আবার আইপিএলের বড় নিলাম বসছে এবং অনেকগুলো বড় ক্রিকেটারের নাম সামনে চলে আসছে। তবে আমার মতে, একটা নাম সবার ওপরে। তিনি আইপিএল নিলামের সবচেয়ে দামী ক্রিকেটার হতে পারেন। তিনি বাংলাদেশের সাকিব আল হাসান। আইপিএলের যেকোন দলে তিনি ভারসাম্য এনে দিতে পারেন।’

আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। ২০১১ আসর থেকে নিয়মিত আইপিএল খেলছেন তিনি। সর্বশেষ আসরটা অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। এখন পর্যন্ত আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ২১ গড়ে ৭৪৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৬.৭। এছাড়া ৭.৪৬ ইকোনমি রেটে ও গড়ে ২৮ রান দিয়ে ৫৯ উইকেট নিয়েছেন। এবারের আইপিএল ড্রাফটে মোট ২৯২ জন ক্রিকেটারকে চূড়ান্ত করা হয়েছে

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office