শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান
স্পোর্টস ডেস্ক

গুজরাটকে মাত্র ১৩৪ রানের লক্ষ্য দিল চেন্নাই

অনলাইন ডেস্ক   |   রবিবার, ১৫ মে ২০২২   |   প্রিন্ট   |   ১৭৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বিদায় আগেই নিশ্চিত হয়ে গেছে। এ কারণে হয়তো শেষ দুই ম্যাচের প্রতি খুব একটা আগ্রহ নেই আর চেন্নাই সুপার কিংসের। লিগ পর্বে ১৩ তম ম্যাচ তারা খেলতে নেমেছে লিগ টপার গুজরাট টাইটান্সের বিপক্ষে।

মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে গুজরাটের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মাত্র ১৩৩ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। অথচ হাতে বাকি ছিল তখনও ৫টি উইকেট।

রুতুরাজ গায়কোয়াড় একাই যা লড়াই করলেন যেন গুজরাটের বোলারদের বিপক্ষে। ৪৯ বল খেলেছেন তিনি যদিও। রান করেছেন কেবল ৫৩টি। ৪টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মেরেছেন কেবল ১টি।

নারায়ন জগদিশান ৩৩ বল খেলে করেন ৩৯ রান। মইন আলি ১৭ বল খেলে আউট হন ২১ রান করে। বাকিরা দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ১০ বল খেলে ধোনির নামের পাশে লেখা হলো কেবল ৭ রান।

গুজরাটের হয়ে ৪ ওভারে ১৯ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ শামি। ১টি করে উইকেট নেন রশিদ খান, অ্যালজারি জোসেফ এবং রবিশ্রীনিবাসন সাই কিশোর।

এ রিপোর্ট লেখার সময় জবাব দিতে নেমে ৩.৩ ওভারে ৩৯ রান তুলেছে গুজরাট টাইটান্স। ঋদ্ধিমান সাহা ১৫ বলে ২৬ এবং শুভমান গিল ৬ বলে করেছেন ৬ রান।

এই ম্যাচ জিতলে ১৩ ম্যাচ শেষে গুজরাটের পয়েন্ট হয়ে যাবে ২০ এবং নিশ্চিতভাবেই সেরা দুই দলের একটি হয়ে প্লে-অফে উঠবে হার্দিক পান্ডিয়ার দল।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office