শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

দক্ষিণ কোরিয়ার জালে পাঁচ গোল দিল ব্রাজিল

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ০২ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৩৩ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া হলেও ব্রাজিলের ম্যাচ ঘিরে বাড়তি উচ্ছ্বাস ছিল। কারণ রাতে ইতালির বিপক্ষে ফিনালিসিমায় জয় পেয়েছে আর্জেন্টিনা। ব্রাজিলও প্রীতি ম্যাচে পেয়েছে বড় জয়। বৃহস্পতিবার সিওল ওয়াল্ড কাপ স্টেডিয়ামে স্বাগতিকদের ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে সেলেকাওরা।

ইনজুরি শঙ্কা থাকলেও নেইমারকে রেখেই একাদশ সাজিয়েছিলেন ব্রাজিল কোচ। সেলেকাওরা শুরু থেকেই আক্রমণ শানিয়ে খেলতে শুরু করে। ম্যাচের সাত মিনিটে পায় প্রথম গোলের দেখা। ব্রাজিলের লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো গতির সঙ্গে বল নিয়ে বক্সে ঢুকে পড়েন। জোরালো ক্রস দেন। মিডফিল্ডার ফ্রেডের শট স্ট্রাইকার রিচার্লিসনের টাচে জালে জড়িয়ে যায়।

ওই গোল পাল্টা এক আক্রমণে শোধ করে দেয় হিউয়েন সন মিনের দক্ষিণ কোরিয়া। ঘরের মাঠে কোণঠাসা হয়ে পড়া কোরিয়া রিপাবলিক ৩১ মিনিটে সমতায় ফেরে। হোয়াং উই জো শট নেন। তার দুর্দান্ত শট লাফিয়েও ফেরাতে পারেননি অ্যালিসন-এদেরসনের বদলে শুরুর একাদশে খেলা ব্রাজিলের গোলরক্ষক উইভারটন।
প্রথমার্ধের তিন মিনিট বাকি থাকতে ব্রাজিল আবার লিড নেয়। গোল করেন নেইমার। তার পেনাল্টি গোলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তিতের দল। দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে আবার গোল করেন নেইমার। এবারও তার গোলটি আসে পেনাল্টি থেকে। দ্বিতীয় সেট পিসও আদায় করেন লেফট ব্যাক অ্যালেক্স সান্দ্রো।

শেষ দুই গোল করেন বদলি নামা ফিলিপে কুতিনহো এবং গ্যাব্রিয়েল জেসসু। নেইমার ৭৭ মিনিটে কুতিনহোকে খেলার সুযোগ করে দেন। মাঠে নামার তিন মিনিটের মাথায় গোল করেন তিনি। এরপর ৯১ মিনিটে দলের জয়ের ব্যবধান ৫-১ করেন ম্যানসিটি স্ট্রাইকার জেসুস। তাকে গোলে সহায়তা দেন বদলি নামা মিডফিল্ডার ব্রুনো গুইমারেস।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office