শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

মুশফিককে হারিয়ে আইসিসির মাস সেরা ম্যাথুস

খেলা ডেস্ক   |   সোমবার, ১৩ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৫৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেল ম্যাথুস। বাংলাদেশের মুশফিকুর রহিম এবং নিজ দেশের পেসার আসিথা ফার্নান্দোকে হারিয়ে সেরা ক্রিকেটার হয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে দুর্দান্ত খেলেছেন ম্যাথুস। চট্টগ্রামে প্রথম টেস্টে তিনি খেলেন ১৯৯ রানের ইনিংস। ভাগ্য দোষে ডাবল সেঞ্চুরি মিস করেন তিনি। ঢাকায় দ্বিতীয় টেস্টে তার ব্যাট থেকে আসে ১৪৫ রানের ইনিংস। দুই টেস্টে ৩৪৪ রান করেন। দলকে ১-০ ব্যবধানে সিরিজ জেতাতে রাখেন অবদান।
পুরস্কার নিয়ে ম্যাথুস বলেছেন, ‘আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ হিসেবে নির্বাচিত হওয়ায় আমি উচ্ছ্বসিত। আসিথা এবং মুশফিককে অভিনন্দন। তারাও দারুণ ক্রিকেট খেলেছে। আমাকে সমর্থন দিয়ে যাওয়ায় সতীর্থ, কোচিং স্টাফ ও ভক্তদের ধন্যবাদ। এই পুরস্কার আমি শ্রীলঙ্কার জনগণের জন্য উৎসর্গ করছি।’

মেয়েদের ক্রিকেটে মে মাসের সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের টুবা হাসান। দেশটির প্রথম নারী ক্রিকেটার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। ২১ বছর বয়সী টুবার শ্রীলঙ্কার বিপক্ষে টি-২০ অভিষেক হয়। প্রথম ম্যাচেই ৮ রানে নেন ৩ উইকেট। তিন ম্যাচের সিরিজ শেষ করেন ৫ উইকেট নিয়ে। সেটাই তাকে পুরস্কার এনে দিয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office