শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

মিরাজ কেনো তিন নম্বরে খেললেন?

খেলা ডেস্ক   |   শনিবার, ১৮ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১৭১ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

অ্যান্টিগা টেস্টে এখনও সুবিধাজনক অবস্থানে পৌছাতে পারেনি বাংলাদেশ। দ্বিতীয় দিনের খেলা শেষেও স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকেই এগিয়ে রাখতে হচ্ছে। ১৬২ রানের বড় লিডের বিপরীতে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে ৫০ রান জড়ো করতেই টাইগাররা হারিয়ে ফেলেছে ২ উইকেট।

বাংলাদেশ টস হেরে ব্যাট করে মাত্র ১০৩ রানে প্রথম ইনিংসে অলআউট হয়। জবাব দিতে নেমে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ২৬৫ রান তোলে। জবাবে ৫০ রান করা বাংলাদেশ স্বাগতিকদের প্রথম ইনিংস থেকে এখনও পিছিয়ে আছে ১১২ রানে। ক্রিজে থাকা ওপেনার মাহমুদুল জয় ১৮ রান করেছেন। তার সঙ্গী নাজমুল শান্ত ৮ রানে তৃতীয় দিন শুরু করবেন।

দ্বিতীয় ইনিংসে নাইটওয়াচম্যান হিসেবে তিন নম্বরে পাঠানো হয় মিরাজকে। সাম্প্রতিক সময়ে ব্যাটিংয়ে বেশ ভালো করলেও গতকাল ৬ বলে ২ রান করে ফিরে যান তিনি। দিনের খেলা শেষে তিন নম্বরে ব্যাটিংয়ের কারণ জানিয়েছেন মিরাজ। ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়ার বিষয়ে এ তরুণ ক্রিকেটার বলেছেন, ‘আমরা আসলে মূল উইকেটগুলো হারাতে চাচ্ছিলাম না। ৪৫ মিনিটের মতো বাকি ছিল। যে কারণে আমি ওপরে উঠে আসি। আমার জন্য দারুণ সুযোগ ছিল মিডল অর্ডারে রান করার। কিন্তু আমি সেটা করতে পারিনি। আশা করছি এরপর সুযোগ আসলে কাজে লাগাব।’

ম্যাচের এমন পরিস্থিতিতে নিজেদেরকে কোথায় দেখছেন মিরাজ? উত্তরে বললেন, ‘ব্যাটসম্যানদের দিকে তাকিয়ে আছি। যদি দুইটা শত রানের জুটি হয়, দুইজন ব্যাটসম্যান ৭০ করে রান পায়, তবে সুযোগ আমাদেরও আছে। আমাদের লক্ষ্য আগামীকাল পুরো দিন ব্যাট করা। ভালো ব্যাট করলে সুযোগ থাকবে।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office