শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

কোচের চাওয়াতে ‘ব্যাটিং স্টাইল’ বদলাবেন না সাকিব

খেলা ডেস্ক   |   সোমবার, ২০ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৯৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

অ্যান্টিগা টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র ১০৩ রানে, দ্বিতীয় ইনিংসে করে ২৪৫ রান। দুই ইনিংসেই উজ্বল সাকিব। তবে ফিফটি করেই উইকেট বিলিয়ে দিয়েছেন তিনি। সবমিলিয়ে শেষ ১২ ইনিংসে ছয়বার পঞ্চাশ পেরিয়েছে সাকিবের ব্যাট। কিন্তু সেঞ্চুরি হয়নি একবারও। বারবার পঞ্চাশের পরে সাকিবের আউট হওয়া মানতে পারেননি টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।

প্রিয় শিষ্যকে শট নির্বাচনে আরো সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। যদিও স্বভাবজাত খেলাটাই খেলতে চান বিশ্বসেরা অলরাউন্ডার। জানিয়ে দিয়েছেন, খেলার ধরনে কোনো পরিবর্তন আনবেন না তিনি।

ম্যাচশেষে সাকিব বলেন, ‘নিজের ব্যাটিং নিয়ে আমি ইতিবাচক ছিলাম। সহজভাবে ভাবছিলাম, মারার বল পেলে মারব, না হয় ঠেকাব। সব সময় গেম প্ল্যান এমন সাধারণ রাখি। এভাবেই সফল হয়েছি।’

প্রথম ইনিংসে বাংলাদেশ দল ৪৫ রানে ৬ উইকেট হারিয়ে ধ্বংসস্তূপে পরিণত হলে সেখান থেকে টেনে তুলতে ৬৭ বলে ৫১ রানের ইনিংস খেলেন সাকিব। যেখানে ৬টি চার ও ১টি ছয় মারেন। দ্বিতীয় ইনিংসেও সাকিবকে দলের বিপদের সময় ব্যাটিংয়ে নামতে হয়। যেখানে ৯৯ বলে ৬৩ রান করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office