শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

পদ্মা সেতুর উদ্বোধন ঘিরে বাফুফেতে উৎসব

খেলা ডেস্ক   |   শনিবার, ২৫ জুন ২০২২   |   প্রিন্ট   |   ১০২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করেছেন। বিশ্বের সবচেয়ে বড় অবকাঠামোর উদ্বোধন উপলক্ষে কেক কেটে উদযাপন করলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের নেতৃত্বে নির্বাহী কমিটির পাঁচ সদস্য ও নারী জাতীয় ফুটবলাররা মিলে কেক কাটেন।

পদ্মা সেতুর মাধ্যমে দেশের ফুটবলে ইতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছেন বাফুফে সভাপতি, ‘পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার বাইরে ভেন্যু করার সুযোগ বাড়লো। ফুটবল বিকেন্দ্রীকরণ ও প্রসারে এই সেতু বড় ভুমিকা রাখবে।’

সভাপতির এই মন্তব্যের সঙ্গে যোগ করে নির্বাহী সদস্য ও নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘এই সেতু হওয়ায় ফলে নারী ফুটবলারদের অনেকেই নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে।’

এ সময় বাফুফে নির্বাহী সদস্য মাহফুজা আক্তার কিরণ, নুরুল ইসলাম নুরু, সত্যজিত দাশ রুপু, বিজন বড়ুয়া ও আমের খান উপস্থিত ছিলেন। বাফুফের নির্বাহী কমিটির অনেকে সশরীরে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠান সুধী সমাবেশে উপস্থিত ছিলেন।

এদিকে বাংলাদেশের ক্রিকেট দলও কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপন করেছে। দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। তবে দেশের এমন আনন্দমুখর মুহূর্তে বিদেশ বিভুঁইয়ে বসেই উদ্‌যাপন করেছে ক্রিকেটাররা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office