শিরোনাম
হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী

দীর্ঘদিন পর টি-২০ দলে মিরাজ, ফিরলেন তাসকিন

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২   |   প্রিন্ট   |   ৯০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের দলে নেওয়া হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি মিরাজকে। এছাড়া ইনজুরিতে টেস্ট সিরিজে খেলতে না পারা তাসকিন আহমেদ ফিরেছেন।

মেহেদি মিরাজ জাতীয় দলের হয়ে ২০১৮ সালের ডিসেম্বরে সর্বশেষ টি-২০ খেলেছেন। এরপর টেস্ট ও ওয়ানডে দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি। কিন্তু তাকে টি-২০ ফরম্যাটের জন্য বিবেচনা করা হয়নি। দলে ইনজুরির ধাক্কা লাগায় ফেরানো হয়েছে তাকে।

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে টি-২০ দল দেওয়া হয়েছিল। ওই দলে থাকা পেস অলরাউন্ডার শহিদুল ইসলাম ছিটকে গেছেন। ব্যাটার ইয়াসির রাব্বি ইনজুরি নিয়ে দেশে ফিরে এসেছেন। পেস অলরাউন্ডার সাইফউদ্দিন ফিটনেস টেস্টে পাস করতে না পারায় দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন।

বাংলাদেশ আগামী ২ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-২০ খেলবে। পরদিনই খেলবে সিরিজের দ্বিতীয় টি-২০। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ডমিনিকায়। শেষ টি-২০ ম্যাচ মাঠে গড়াবে ৭ জুলাই গায়ানায়। তিনটি ম্যাচই বাংলাদেশ সময় রাত সাড় ১১টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের টি-২০ দল: মাহমুদুল্লাহ, মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি মিরাজ, শেখ মাহেদি, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office