খেলা ডেস্ক | বুধবার, ১৩ জুলাই ২০২২ | প্রিন্ট | ১১৭ বার পঠিত | পড়ুন মিনিটে
সংগৃহিত ছবি
ফরম্যাটটা যখন ওয়ানডে, তখন উইন্ডিজের বিপক্ষে অবধারিতভাবেই ফেভারিটের তকমা বাংলাদেশের গায়ে। তবে সিরিজ শুরুর আগে এতটাও জোর দিয়ে বলার উপায় ছিল না। কারণ, এবারের ক্যারিবীয় সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বিধ্বস্ত টাইগাররা। কিন্তু চিরচেনা সংস্করণ ওয়ানডেতে ফিরেই আবার স্বরূপে সফরকারীরা। তিন ম্যাচ সিরিজের প্রথমটি জিতেছে ৬ উইকেটের ব্যবধানে।
বুধবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি শুরু হবে। এই ম্যাচ জিতেই সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা।
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ক্যারিবিয়ানের ব্যাটসম্যানরা। তরুণ পেসার শরিফুল ও অফ স্পিনার মিরাজের আগ্রাসী বোলিংয়ে ১৪৯ রানের বেশি করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ১৫০ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েই জিতে যায় বাংলাদেশ।
আগের ম্যাচে জয় পাওয়ায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন নাও ভাঙতে পারে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় দ্বিতীয় খেলায় একাদশে পরিবর্তন আনতে পারে উইন্ডিজ।
বাংলাদেশ সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।