শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

রাতে মাঠে নামছে ব্রাজিল

খেলা ডেস্ক   |   সোমবার, ১৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১২২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

কোপা আমেরিকা ফেমেনিনার গ্রুপ পর্বে ভেনিজুয়েলার মুখোমুখি হবে নেইমারের দেশের মেয়েরা। সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ায় এস্তাদিও সেন্টেনারিও স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘বি’ গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা দুই দলের লড়াই।

ইতোমধ্যে দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রয়েছে ব্রাজিল নারী দল। আর এক ম্যাচ জিতলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে সাতবারের চ্যাম্পিয়নদের। নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়ে মিশন শুরু করে টুর্নামেন্টটির রেকর্ড সবোচ্চ শিরোপা জয়ীরা। এরপর দ্বিতীয় ম্যাচে উরুগুয়েকে ৩-০ গোলে বিধ্বস্ত করে তারা। অন্যদিকে, ভেনিজুয়েলাও নিজেদের প্রথম ম্যাচে পেরু ও উরুগুয়েকে হারিয়ে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করে।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে দুই জয় ও এক পরাজয়ে ৬ পয়েন্ট অর্জন করা আর্জেন্টিনা। এছাড়া গ্রুপের বাকি দুই দল পেরু ও উরুগুয়ে ২ ও ৩টি করে ম্যাচ খেললেও এখন পর্যন্ত কোনো জয় পায়নি। তাদের অবস্থান যথায়ক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office