শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

যোগ্য বলেই সোহানকে নেতৃত্ব দেওয়া হয়েছে

খেলা ডেস্ক   |   রবিবার, ২৪ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৫৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

মাহমুদউল্লাহ রিয়াদকে বিশ্রামে পাঠিয়ে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক করেছে বিসিবি। ঘরোয়া ক্রিকেটে অধিনায়কত্বের অভিজ্ঞতা থাকলেও জাতীয় দলে এবারই প্রথম দলকে নেতৃত্ব দেবেন সোহান।

অধিনায়ক হতে পারফরম্যান্সকে মানদণ্ড ধরলে সোহানের চেয়ে এগিয়ে আছেন আরো কয়েকজন। টি-টোয়েন্টিতে সোহানের পারফরম্যান্সও খুব আহামরি নয়। বিশ ওভারের ফরম্যাটে তার গড় মাত্র ১২.৯০, স্ট্রাইকরেট মাত্র ১১১.১৮। ৩৩ ম্যাচে মোট সংগ্রহ ২৭১ রান, একটি ফিফটিও নেই, সর্বোচ্চ ইনিংস ৩৩ রানের।

হঠাৎ করে অধিনায়কত্ব পাওয়া সোহান কি এই দায়িত্বের জন্য যোগ্য? জানতে চাওয়া হয়েছিল সাকিবের কাছে। এক অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তর দিয়েছেন সাকিব আল হাসান।

সোহানের পক্ষ নিয়ে সাকিব জানালেন, ‘আমি তো মনে করি ও যোগ্য। এবং বিসিবি মনে করেছে ও ভবিষ্যতে বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে, এজন্য ওকে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভ কামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

সোহানকে এক সিরিজের জন্য অধিনায়ক করা হলেও টি২০তে স্থায়ী অধিনায়ক হবেন সাকিব। এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে তার কাঁধেই যাবে নেতৃত্ব।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office