শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

সমর্থকদের ‘ট্রল’ সামলাতে প্রস্তুত অধিনায়ক মিঠুন

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১৯২ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

অভিষেকের পর থেকেই ট্রলের শিকার হচ্ছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। দেশের ক্রিকেটের সমর্থকেরা তাকে নিয়ে এত ‘ট্রল’ করার কারণ নিঃসন্দেহে তার বাজে পারফর্ম। সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে গত বছরের জুলাইয়ে খেলেছিলেন। তারপর থেকে জাতীয় দলে দেখা যায়নি তাকে।

তবে মিঠুন দমে যাওয়ার পাত্র নন। কঠোর পরিশ্রম করে নিজেকে ঝালিয়ে এবার দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাচ্ছেন মিঠুন। ‘এ’ দলের আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরে দুই সংস্করণের দলকেই নেতৃত্ব দেবেন ডানহাতি এই ব্যাটসম্যান। সফরে দুইটি চারদিন ও তিনটি একদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের এই ছায়া দল।

এই সফরে উড়াল দেওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন মিঠুন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে এত ট্রল করা হয় কেন? উত্তরে জাতীয় দলের এই ক্রিকেটার বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক বেশি মাতামাতি হয়। এগুলো সামলানোর মতো যোগ্যতা না থাকলে আমি ক্রিকেট খেলতে পারব না। সেটা সামলানোর মতো মানসিক দৃঢ়তা থাকতে হবে। এজন্য আমি যথেষ্ট সময় পেয়েছি। সময় পেয়ে ক্রিকেটে ফিরেছি, ক্রিকেট খেলছি।

সমালোচনাকে দূরে রেখে আপাতত বাংলাদেশ ‘এ’ দলের হয়ে নিজের সেরাটা দিতে মিঠুন, ‘এখন একটা দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে কীভাবে সর্বোচ্চটা দিতে পারি সেখানেই আমার পূর্ণ মনোযোগ। আর কোনদিকে কী হচ্ছে তা আমার ভাববার বিষয় না, ভাবিও না। ভবিষ্যতে জাতীয় দলে যারা খেলবে, ওদের অনেকেই ‘এ’ দলে খেলে আসে। ‘এ’ দল হিসেবে ওয়েস্ট ইন্ডিজ অনেক শক্তিশালী। অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট হবে। ওখানে ভালো করতে পারলে সুযোগ থাকবে, কারণ সিরিজটি আন্তর্জাতিক মানের না হলেও কাছাকাছি মানের।’

সূচি অনুযায়ী আগামী ৪ আগস্ট থেকে সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে শুরু হবে সফরের প্রথম চার দিনের ম্যাচটি। এরপর দ্বিতীয় চার দিনের ম্যাচটি একই মাঠে অনুষ্ঠিত হবে ১০ আগস্ট থেকে হবে। ওয়ানডে সিরিজের ম্যাচগুলো ১৬, ১৮ ও ২০ আগস্ট অনুষ্ঠিত হবে সেন্ট লুসিয়াতেই।

চার দিনের ম্যাচের দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), ফজলে রাব্বি মাহমুদ, শাহাদাত হোসেন দীপু, জাকের আলি অনিক, নাইম হাসান, তানভির ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী ও মোহাম্মদ এনামুল হক।

একদিনের ম্যাচের দল: সৌম্য সরকার, সাইফ হাসান, নাঈম শেখ, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দীপু, জাকের আলী অনিক, সাব্বির রহমান, নাঈম হাসান, রাকিবুল হাসান, সৈয়দ খালেদ আহমেদ, রেজাউর রহমান রাজা, মুকিদুল ইসলাম মুগ্ধ, মৃত্যুঞ্জয় চৌধুরী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office