শিরোনাম
বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজীকরণের আহ্বান রাষ্ট্রপতির সাম্প্রতিক জ্বালানি সংকটে কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি : বিজিএমইএ সভাপতি রিকন্ডিশন্ড ইলেকট্রিক গাড়ি আমদানি বন্ধ, চট্টগ্রামে ব্যবসায়ীদের প্রতিবাদ ১৪ মাস পর ডলার বিক্রি করল বাংলাদেশ ব্যাংক এনসিসি ব্যাংকের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু: ২ ছিনতাইকারী গ্রেপ্তার ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

ভারত-পাকিস্তানের ম্যাচ ২৮ আগস্ট, বাংলাদেশ খেলবে ৩০ আগস্ট

খেলা ডেস্ক   |   মঙ্গলবার, ০২ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১১৭ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

ফাইল ছবি

এশিয়া কাপ শ্রীলঙ্কা থেকে সরে গেছে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার আসরটির চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে।

উদ্বোধনী ম্যাচে আসরটির আয়োজন শ্রীলঙ্কা ২৭ আগস্ট আফগানিস্তানের মুখোমুখি হবে। পরদিন চিরশত্রু পাকিস্তান মুখোমুখি হবে ভারতের। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৩০ আগস্ট।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় শাহ টুইটারে সূচি প্রকাশ করেছেন। এবারের এশিয়া কাপে ছয়টি দল অংশ নেবে। বাংলাদেশ, আফগানিস্তান ও আয়োজন শ্রীলঙ্কা পড়েছে গ্রুপ ‘বি’ তে। ভারত-পাকিস্তান এবং বাছাইপর্ব থেকে আসা দল একে অপরের মুখোমুখি হবে। তারা গ্রুপ ‘এ’ তে আছে।

গ্রুপ পর্বের ছয় দল থেকে চার দল সুপার ফোর বা সেমিফাইনালে উঠবে। সেখান থেকে দুটি দল যাবে ফাইনালে। সুপার ফোরে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। ওই হিসেবে ৪ সেপ্টেম্বর দ্বিতীয়বার মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। আগামী ১১ সেপ্টেম্বর পয়েন্টের ভিত্তিতে সেরা হওয়া দুটি দল ফাইনাল খেলবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office