শিরোনাম
প্রতারণা ও পরিচয় জালিয়াতির অভিযোগের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হত্যার হুমকি মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী আন্দোলনে অর্থায়নের অভিযোগ: ২০৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ গ্রাউন্ড অপারেশন আধুনিকায়নে ২২ মিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা ইউএস-বাংলার মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে ব্র্যাক আইটির সমঝোতা স্মারক সই তৃতীয় প্রান্তিকে সিটি ব্যাংকের মুনাফায় ২০ প্রবৃদ্ধি তিন দিনের সফরে ঢাকায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও নিরাপত্তা নিশ্চিতে রুল জারি সরানো হলো নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট অবমুক্ত

ভারতকে হারানোর হুমকি দিল জিম্বাবুয়ে

খেলা ডেস্ক   |   রবিবার, ১৪ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১২০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে। ব্যাট হাতে কর্তৃত্ব করেছেন সিকান্দার রাজা, ইনোসেস্ট কায়ারা। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের ওই অভিজ্ঞতা ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে কাজে লাগাতে চায় দলটি। জিততে চায় ভারতের বিপক্ষেও।

কেএল রাহুলের নেতৃত্বে আগামী ১৮ আগস্ট জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে খেলবে ভারত। জিম্বাবুয়ের টপ অর্ডার ব্যাটার ইনোসেন্ট কায়া ওই সিরিজ নিয়ে বলেছেন, ‘আমরা ২-১ ব্যবধানে সিরিজ জিতব। ভারতকে হারানোর ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। একাধিক শতকসহ আমি সিরিজে সর্বোচ্চ রান করতে চাই। এই সিরিজে আমার পরিকল্পনা ঠিক করে ফেলেছি।’

বাংলাদেশকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশের শঙ্কায় ফেলে দিয়েছিল জিম্বাবুয়ে। প্রথম দুই ম্যাচেই তিনশ’র কাছাকাছি রান তাড়া করে জিতেছে তারা। শেষ ম্যাচেও জয়ের পথ তৈরি করেছিল। কিন্তু ব্যাটাররা আড়াইশ’ ছোঁয়া রান করতে পারননি। দ্বিতীয় সারির এই ভারতীয় দলের বিপক্ষেও জয় পাওয়ার ব্যাপারে আশাবাদী কায়া।

তিনি বলেন, ‘এটা শুধু ভালো বোলিং, ব্যাটিং বা ফিল্ডিংয়ের বিষয় নয়। মানসিকতারও বিষয়। কোচ আমাদের সব সময় ইতিবাচক ক্রিকেট খেলার কথা বলেন। আমরা ঠিক সেটাই করছি। আমরা এখন শট খেলতে ভয় পাই না। মানসিক পরিবর্তন আমাদের ব্যাটিং-বোলিং বদলে দিয়েছে।’

ভারত ২০১৬ সালের পর ওয়ানডে খেলতে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে। আন্তর্জাতিক ক্রিকেটের এলিট দল ভারত ২১ বছর জিম্বাবুয়ের বিপক্ষে হারের স্বাদ পায়নি। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে আত্মবিশ্বাসী জিম্বাবুয়ে ভারতীয় শিবিরে ধাক্কা দিতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office