শিরোনাম
বিরোধী দলকে সঙ্গে নিয়ে সংসদে রাজনৈতিক সংকটের সমাধান আসবে : মির্জা ফখরুল গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে বসবে সৌর প্যানেল রাতে ন্যাশনাল ব্যাংকে ২৩ কোটি লেনদেন, ১৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে তলব সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী

এশিয়া কাপে সবকিছু পরিবর্তনের ঘোষণা পাপনের

খেলা ডেস্ক   |   বৃহস্পতিবার, ১৮ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৯ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এশিয়া কাপ ছোট কোন টুর্নামেন্ট নয়। বিশ্বকাপের পরই আসরটি গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, হার-জিত পরের কথা। দলের চেষ্টা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ থাকবে না। এশিয়া কাপ দিয়ে টি-২০ ফরম্যাটে সব কিছুতে পরিবর্তন দেখা যাবে বলেও জানান তিনি।

ওয়ানডে কিংবা টি-২০ ফরম্যাটে নিজস্ব ব্রান্ডের ক্রিকেট খেলে বাংলাদেশ। ওয়ানডে ফরম্যাটে সফলতা আসলেও সংক্ষিপ্ত সংস্করণে ব্যর্থ দল। সেজন্য দলের মাইন্ডসেট পরিবর্তনে কাজ করছেন কোচরা। ব্যাটিং কোচ জেমি সিডন্স কাজ করছেন, মুশফিক-মিরাজদের পাওয়ার হিটিং নিয়েও।

বৃহস্পতিবার সংবাদ মাধ্যমকে পাপন বলেন, ‘ক্রিকেটারদের মাইন্ডসেটে পরিবর্তন আনতে হবে। অন্তত ১৭০ রান মাথায় নিয়ে খেলতে হবে। ক্রিকেটারদের মধ্যে ওই মাউন্ডসেট দেখতে পাই না। পাওয়ার হিটিং করতে দেখা যায় না। এগুলো মাইন্ডসেটের বিষয়। এশিয়া কাপ দিয়ে টি-২০ ফরম্যাটে মাইন্ডসেটসহ সবকিছুতে পরিবর্তন আনতে চাই।’

টি-২০ নেতৃত্ব নিয়েছেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার স্টেডিয়ামে তাদের অনুশীলন দেখতে এসেছিলেন বিসিবি বস। সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাকিবের সঙ্গে কথা বলে তাকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। দলের আসন্ন পরিবর্তন, ব্যাটিং অর্ডারসহ বিভিন্ন অপশন নিয়েও সাকিবের সঙ্গে আলাপ করেছেন বলে জানান পাপন।

তিনি বলেন, ‘আমরা টি-২০ ফরম্যাটে শক্তিশালী দল না। এখানে ভালো করাই বড় চ্যালেঞ্জ। সাকিবের সঙ্গে কথা বলে আত্মবিশ্বাসী মনে হয়েছে। ও সবসময়ই আত্মবিশ্বাসী থাকে। খেলতে নামলে, পারবো এই দৃঢ়তা থাকে ওর। এই আত্মবিশ্বাসটা এখন আমাদের দরকার। এশিয়া কাপে ব্যাটিং-বোলিং নিয়ে কী কী অপশন আছে এসব নিয়ে ওর সঙ্গে আলোচনা হয়েছে। মনে হয়েছে, দল সেরাটা দিয়ে চেষ্টা করবে।’

এছাড়া বিসিবি সভাপতি জানিয়েছেন, নতুন কোচ আনা হতে পারে। যে সবসময় দেশে থেকে কাজ করবেন। বোর্ড পাওয়ার হিটিং কোচ আনার কথাও ভাবছিল। তবে সিডন্স ওই দায়িত্ব নিতে আগ্রহী। ২০২৩-২৭ এফটিপিতে বাংলাদেশ সর্বোচ্চ ১৫০ ম্যাচ পেয়েছে। পাপন জানিয়েছেন, সর্বোচ্চ ম্যাচ পাওয়া গর্বের। তেমনি ম্যাচগুলো পারফরম্যান্সের গ্রাফ ধরে রেখে খেলাটাও চ্যালেঞ্জ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office