শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

ইনজুরিতে এশিয়া কাপ শেষ পেসার হাসান মাহমুদের

খেলা ডেস্ক   |   শনিবার, ২০ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ১০৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

এশিয়া কাপের ঐচ্ছিক অনুশীলনে ইনজুরিতে পড়েছেন ডানহাতি পেসার হাসান মাহমুদ। জিম্বাবুয়ে সিরিজে দারুণ বোলিং করা এই পেসার ডান পায়ের গোড়ালিতে চোটে পড়েছেন। এশিয়া কাপে খেলতে পারবেন না তিনি। এছাড়া গোড়ালির ইনজুরিতে পড়েছেন আরেক ক্রিকেটার শেখ মাহেদি।

সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হবে ২৭ আগস্ট। বাংলাদেশ ম্যাচ খেলবে ৩০ আগস্ট। হেড কোচ রাসেল ডমিঙ্গো কিংবা টি-২০ দলের টেকনিক্যাল কনসালট্যান্টের দায়িত্ব পাওয়া শ্রীধরন শ্রীরাম এখনও দলে যোগ দেননি।

দলের ক্রিকেটাররা ব্যাটিং কোচ জেমি সিডন্সের অধীনে সাকিব-মুশফিক-মেহেদিরা অনুশীলন করছেন। অনুশীলনে এসেছিলেন পেসার হাসানও। ফিল্ডিং অনুশীলনে গোড়ালিতে চোট পান তিনি। ওই ইনজুরি থেকে সেরে উঠতে তার তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে বলে বিসিবির সূত্রে জানা গেছে।

বিসিবির টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অবশ্য ছিটকে গেছেন বলতে রাজি নন। তবে হাসান যে এশিয়া কাপের প্রথম রাউন্ডে খেলতে পারবেন না সেটা নিশ্চিত করেছেন, ‘ওর একটা ইনজুরি হয়েছে। ছেলেটা যখনই ভালো শেপে আসে ইনজুরিতে পড়ে। এশিয়া কাপ শেষ কিনা বলতে পারবো না, এটা অফিসিয়াল ব্যাপার। তবে যতটুকু শুনেছি, প্রথম রাউন্ডে সে খেলতে পারবে না।’

ইনজুরির কারণে পেসার হাসান মাহমুদ বেশ কিছুদিন দলের বাইরে ছিলেন। জিম্বাবুয়ের বিপক্ষে টি-২০ সিরিজে একাদশে ঢোকেন তিনি। দেড় বছর পর খেলতে নেমে ভালো করেন ওয়ানডে সিরিজেও। এশিয়া কাপে ইনজুরির কারণে বেশ ক’জন তারকা ক্রিকেটারকে পাচ্ছে না বাংলাদেশ। লিটন দাস-ইয়াসির রাব্বি ইনজুরিতে। শনিবার ব্যান্ডেজ বাধা হাত নিয়ে অনুশীলনে আসেন নুরুল হাসান।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office