শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

‘ছক্কা মারার সামর্থ্য নেই, এমনটা কেউ বলতে পারবে না’

খেলা ডেস্ক   |   শনিবার, ২৭ অগাস্ট ২০২২   |   প্রিন্ট   |   ৯৮ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

চার-ছক্কার খেলা টি-টোয়েন্টি। ওয়ানডে ও টেস্টের তুলনায় টি-টোয়েন্টি হচ্ছে পাওয়ার হিটিংয়ের খেলা। যেটার মূল আকর্ষণই হচ্ছে চার-ছক্কার ফুলঝুড়ি। ক্রিকেটের এই ফরম্যাটে প্রায় সময়ই বাংলাদেশের ব্যাটারদের পাওয়ার হিটিং সামর্থ্য নিয়ে প্রশ্ন ওঠে। এই সংস্করণে ব্যাটাররা ভালো ফলাফল না করতে পারায় বরাবরই ক্রিকেটারদের শক্তিমত্তা নিয়ে কথা উঠে। অনেকেই মনে করেন, দেশের ক্রিকেটারদের চার-ছক্কা মারার সামর্থ্য নেই।

তবে বিষয়টি একেবারেই মেনে নিতে পারছেন না এনামুল হক বিজয়। বিসিবির পাঠানো এক ভিডিও বার্তায় বিজয়ের কণ্ঠে পাওয়ার হিটিং নিয়ে ভিন্ন সুর শোনা যায়। তিনি বলেন, ‘আমি প্রায় ১০ বছর ধরে বিপিএল খেলছি, বাংলাদেশের হয়েও খেলছি। আমার কাছে মনে হয়েছে, আমাদের যে মেধা আর পরিশ্রম, তাতে পাওয়ার হিটিংয়ের চেয়ে পরিকল্পনা বেশি। কেউ বলতে পারবে না দলের কেউ চার-ছক্কা মারতে পারে না বা সামর্থ্য নেই। শতভাগ সামর্থ্য নিয়েই বাংলাদেশ দলে খেলতে হয়। সবারই পাওয়ার হিটিংয়ে চার-ছক্কা মারার সামর্থ্য আছে।’

নিজেদের সামর্থ্য অনুযায়ী পাওয়ার হিটিং কীভাবে কাজে লাগাতে হবে সেটাও বলে দিলেন বিজয়। তার মতে, ;আমরা কোন বোলারকে পিক করব, কোন বোলারের বলে সিঙ্গেলস বের করব, কখন মারা উচিত, কখন মারা উচিত না এসব বুঝতে হবে। ব্যাটারদের সবাই কমবেশি মারতে পারে। তাদের নিজস্ব সময় দেওয়া উচিৎ। ১০ বল হোক বা ৩/৪ বল হোক। এরপর চেষ্টা করলে প্রত্যেক খেলোয়াড়েরই চার-ছক্কা মারার সামর্থ্য আছে।’

পাওয়ার হিটিং নিয়ে হাহাকার না করে উন্নতির জন্য সময় চাইলেন বিজয়। তিনি বলেন, ‘আমার মনে হয় না ক্রিকেটারদের হতাশ হওয়ার কিছু আছে। অনুশীলনের মাধ্যমে উন্নতি সম্ভব। আশা করি এই কোচ, সাকিব ভাইর অধীনে আমরা যথেষ্ট উন্নতি করব পাওয়ার হিটিংয়ে। এটা প্রক্রিয়ার বিষয়, একদিনে হয়ে যাবে তা না। ৩ মাসে হবে, ৬ মাসে হবে। সবাই শতভাগ চেষ্টা করবে উন্নতি করার।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office