শিরোনাম
শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী

আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চান মাহমুদউল্লাহ

খেলা ডেস্ক   |   শনিবার, ০২ জুলাই ২০২২   |   প্রিন্ট   |   ১০০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহিত ছবি

প্রথম দুই টি-টোয়েন্টির ভেন্যু ডমিনিকায় বাংলাদেশ দল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াচ্ছে আজ রাতে। ডমিনিকায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টা ৩০ মিনিটে। এর আগে দুই ম্যাচ টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে স্বাগতিকদের। তাই টি-টোয়েন্টি সিরিজে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে টাইগারদের সামনে। তবে বাংলাদেশ সেটি মোকাবেলা করবে আক্রমণাত্মক ক্রিকেট খেলে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগার দলনেতা মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ বলেছেন, ‘টি-টোয়েন্টিতে আপনি খুব কম সময় পাবেন। তাই যে কন্ডিশন থাকবে, সেটা নিয়ে মনোযোগী হতে হবে। গেম সেন্স প্রয়োগ করতে হবে। আমাদের মূলমন্ত্র হবে ইতিবাচক ও আগ্রাসী থাকা। যে চ্যালেঞ্জই আসুক, নিতে হবে।’

টেস্টে হারের কোনো প্রভাব দলে পড়বে না বলে আত্মবিশ্বাসী মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘সাদা বল আর লাল বল আলাদা। এখন ভিন্ন বলের খেলা। লাল বলের সিরিজকে এখন আমরা সামনে আনছি না, টি-টোয়েন্টিতেই মনোযোগ রাখার চেষ্টা করছি। একইসঙ্গে আমরা বিশ্বকাপেরও প্রস্তুতি নিচ্ছি। ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে মোকাবেলা করতে মুখিয়ে আছি।’

ডমিনিকায় সুখস্মৃতি আছে বাংলাদেশের। ২০০৯ সালে ক্যারিবীয়দের বিপক্ষে ডমিনিকাতে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছিল টাইগাররা। তবে তা সামনে এনে আত্মহারা হতে চান না মাহমুদউল্লাহ। বিনয়ী মাহমুদউল্লাহ বলেন, ‘দল হিসেবে এটি আমাদের জন্য সিরিজ জয়ের সুযোগ। বাংলাদেশের জন্য জেতার সুযোগ।’

দলের ব্যাটিং নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিব, লিটন, আমি, আফিফ, সোহান ও মোসাদ্দেক আছে। আমাদের ব্যাটিং গভীরতা আছে। বোলিং আক্রমণেও বৈচিত্র আছে। ঠিকভাবে খেলতে পাররে আশাকরি সাফল্য আসবে।’

ডমিনিকাতে আজ প্রথম টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। কাল একই ভেন্যুতে হবে দ্বিতীয় ম্যাচ। তৃতীয় টি-টোয়েন্টি ৭ জুলাই গায়ানায় হবে। ১০, ১৩ এবং ১৬ জুলাই গায়ানায় হবে তিনটি ওয়ানডে।

বাংলাদেশ টি-টোয়েন্টি দল:

মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office