শিরোনাম
সোমবার থেকে কাঁচামরিচ আমদানির কার্যক্রম শুরু হবে: কৃষিমন্ত্রী ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়: এনবিআর আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন দ্রুত আয়োজনের দাবিতে শ্রীমঙ্গলে মানববন্ধন হাকালুকি হাওরে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল শাহ আমানতে ৪২৭ গ্রাম সোনাসহ ভারতীয় নাগরিক গ্রেফতার রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী চক্রান্ত না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন : তথ্যমন্ত্রী বিজিএমইএ’র নতুন মহাসচিব হিসেবে যোগ দিলেন ড. সাহেদুল ইসলাম ব্যাংকারের প্রধান দায়িত্ব আমানতের নিরাপত্তা দেওয়া: বিকেবি চেয়ারম্যান

আপিল বিভাগের দুটি বেঞ্চে কাল থেকে চলবে বিচারকাজ

জাতীয় ডেস্ক   |   শনিবার, ০৪ মে ২০২৪   |   প্রিন্ট   |   ৮০ বার পঠিত   |   পড়ুন মিনিটে

আপিল বিভাগের দুটি বেঞ্চে কাল থেকে চলবে বিচারকাজ

সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য দুটি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

কাল থেকে আপিল বিভাগের এই দুই বেঞ্চে বিচারকাজ চলবে।

আপিল বিভাগের এক নম্বর বেঞ্চের নেতৃত্বে প্রধান বিচারপতি নিজে রয়েছেন। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি কাশেফা হোসেন।

দুই নম্বর বেঞ্চের নেতৃত্ব রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম. ইনায়েতুর রহিম। এই বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আপিল বিভাগের দুটি বেঞ্চের কাল রোববারের কার্যতালিকা প্রকাশ করা হয়েছে।

বিচারক সংকটের কারণে আপিল বিভাগে কয়েক মাস ধরে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল।

গত ২৪ এপ্রিল রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫(১)- এ প্রদত্ত ক্ষমতাবলে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের তিন বিচারক ১) বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ২) বিচারপতি মো. শাহিনুর ইসলাম ৩) বিচারপতি কাশেফা হোসেনকে আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়োগ প্রদান করেন। ২৫ এপ্রিল আপিল বিভাগে নতুন তিন বিচারপতিকে শপথ পড়ান প্রধান বিচারপতি। বর্তমানে আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

আইনজীবীরা জানান, আপিল বিভাগের দুটি বেঞ্চে বিচার কার্যক্রম শুরু হলে মামলা নিষ্পত্তির হার ত্বরান্বিত হবে। এতে করে বিচার প্রার্থীরা উপকৃত হবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office