শিরোনাম
ই-কমার্স প্রতিষ্ঠান জে-ক্রিয়েশনের পৌনে ৪ কোটি টাকার রাজস্ব ফাঁকি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির আভাস প্রধানমন্ত্রীর সঙ্গে শহিদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীকে সঠিক মর্যাদা দিয়ে আমন্ত্রণ করেনি ভারত: স্পিকার এমডি-সিইওদের মূল্যায়নের হিসাব নেবে কেন্দ্রীয় ব্যাংক পুঁজিবাজারের উন্নয়নে জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বাড়ানো জরুরি গত পাঁচ মাসে হামের টিকা পেয়েছে প্রায় দুই কোটি শিশু গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি শরীফপুর ইউনিয়নে শামছুল হকের উদ্যোগে তিন দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

আবার হৃদয়ের ব্যাটে রান-জাকিরের ফিফটি, বড় সংগ্রহ সিলেটের

খেলাধূলা ডেস্ক   |   সোমবার, ৩০ জানুয়ারি ২০২৩   |   প্রিন্ট   |   ১১৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

বিপিএলের ঢাকা পর্বে দুর্দান্ত ছন্দে ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী তরুণ ব্যাটার তৌহিদ হৃদয়। ঢাকা পর্বে টানা তিন ম্যাচে ফিফটি করে ম্যাচ সেরার হ্যাটট্রিক করেছিলেন তিনি। কিন্তু আঙুলের চোটের কারণে চট্টগ্রাম পর্বে খেলতে পারেননি তিনি। ঢাকায় দ্বিতীয় পর্ব গেছে জড়তা কাটাতে।

এবার সিলেটে বড় ইনিংস খেললেন হৃদয়। তার সঙ্গে আরেক তরুণ জাকির হোসেন ফিফটি করায় ৪ উইকেটে ১৯২ রানের সংগ্রহ পেয়েছে মাশরাফির দল সিলেট স্ট্রাইকার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে ওই রান তুলেছে তারা।

খুলনা টস জিতে বল করতে নেমে ছন্দে থাকা সিলেট ওপেনার নাজমুল শান্তকে শুরুতে সাজঘরে ফেরায়। এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ রান করা শান্ত এদিন ৬ রান করে ফিরে যান। এরপর হৃদয় ও জাকির ১১৪ রানের দুর্দান্ত জুটি গড়েন। হৃদয় ১৬তম ওভারে ৭৪ রান করে ফিরলে ওই জুটি ভাঙে। তিনি ৪৯ বলে নয়টি চারের শটে ঝকঝকে ওই ইনিংস খেলেন।

পরের ওভারে ফিরে যান দেশের জার্সিতে অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া তরুণ জাকির। তিনি ৩৮ বলে ৫৩ রান করেন। হৃদয় ছক্কা না মারলেও জাকির তা পুষিয়ে দেন। চারটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। পরে রায়ান বার্ল ১১ বলে হার না মানা ২১ এবং থিসারা পেরেরা ৭ বলে ১৭ রানের ইনিংস খেলায় ভালো বড় সংগ্রহ পায় এখন পর্যন্ত ৯ ম্যাচে সাত জয় পাওয়া সিলেট।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office