শিরোনাম
জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচনে কামরুল-জসিম প্যানেলের নিরঙ্কুশ জয় শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না : তথ্যমন্ত্রী সরকারি-বেসরকারি অংশীদারিত্বে কমবে মামলার জট : আইনমন্ত্রী মানবপাচার-অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে : স্বরাষ্ট্রমন্ত্রী ছয় মাসে ১ হাজার ৩১৬ কোটি টাকার নিট লোকসানে ইসলামী ব্যাংক হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে : স্বাস্থ্যমন্ত্রী অ্যাভিয়েশন খাতে ইউএস-বাংলার দেড় বিলিয়ন বিনিয়োগ মাইলফলক অর্জন করেছে : বেবিচক চেয়ারম্যান বৈদেশিক লেনদেনে ডিজিটাল পেমেন্ট সহজ করল বাংলাদেশ ব্যাংক এবার জিয়াউল আহসানের মিরপুরের বহুতল ভবনে দুদকের অভিযান
Advertise with us

ইনজুরি নিয়েও ভারত সফরে এবাদত

খেলাধুলা ডেস্ক   |   বুধবার, ০২ অক্টোবর ২০২৪   |   প্রিন্ট   |   ৯৬ বার পঠিত   |   পড়ুন মিনিটে

Default Image

সংগৃহীত ছবি

জাতীয় দলের পেসার এবাদত হোসেন টি-২০ দলের সঙ্গে ভারত সফরে গেছেন। গত বছরের জুনে ইনজুরিতে পড়েন তিনি। এরপর থেকে মাঠের বাইরে আছেন। তাকে সিরিজের অংশ হিসেবে নয় বরং সেরে ওঠার পক্রিয়ার অংশ হিসেবে ভারতে নেওয়া হচ্ছে।

বিসিবির ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিস জানিয়েছেন, টিম ম্যানেজমেন্ট যাতে তার ইনজুরি কাটিয়ে ওঠার পক্রিয়া পর্যবেক্ষণ করতে পারে সেজন্য দলের সঙ্গে ভারতে পাঠানো হয়েছে। এবাদত হোসেন এসিএল ইনজুরিতে আছেন।

নাফিজ বলেন, ‘এবাদত দলের সঙ্গে ভারতে যাচ্ছে। যাতে পুনর্বাসন কার্যক্রম ঠিকভাবে চালিয়ে নিতে পারে। যেহেতু টাইগার প্রোগ্রাম বন্ধ আছে, খেলোয়াড়রা প্রথম শ্রেণির ক্রিকেটের জন্য দলে যোগ দিয়েছে। এবাদত দলের সঙ্গে যাচ্ছে। যাতে বায়জিদ ভাই (বিসিবির ফিজিও) ও নাথান কাইল (ট্রেইনার) তার অবস্থা বুঝতে পারেন।’

বাংলাদেশ আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথটি খেলতে নামবে। ৯ ও ১২ অক্টোবর খেলবে সিরিজের বাকি দুই টি-২০। টেস্ট সিরিজ চলাকালীন টি-২০ দলের শরিফুল, মুস্তাফিজ, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, তানজিদ তামিমরা অনুশীলন করেছেন। যাওয়ার আগে অনুশীলন ভালো হয়েছে বলে মন্তব্য করেছেন শরিফুল।

Facebook Comments Box
Advertise with us
আরও
Advertise with us

ফলো করুন ajkersanglap.com-এর খবর

Editor and Publisher
Muhammad Abdus Salam (Salam Mahmud)
Office